Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ভুটান, আফগানিস্তানসহ ৪১ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
15 March, 2025, 02:00 pm
Last modified: 15 March, 2025, 09:14 pm

Related News

  • গর্ভবতী নারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

ভুটান, আফগানিস্তানসহ ৪১ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তালিকাটি এখনো অনুমোদিত হয়নি এবং তাতে পরিবর্তন আসতে পারে।
রয়টার্স
15 March, 2025, 02:00 pm
Last modified: 15 March, 2025, 09:14 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ব্যাপকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে নতুন একটি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এবং রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ খসড়া তালিকার বরাত দিয়ে জানা গেছে।

তালিকা অনুযায়ী, ৪১টি দেশকে তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম 'লাল' তালিকায় আছে ১০টি দেশ, যার মধ্যে আফগানিস্তান, ভুটান, ইরান, সিরিয়া, কিউবা, ইয়েমেন, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান ও ভেনিজুয়েলা রয়েছে। এসব দেশের ক্ষেত্রে জন্য সম্পূর্ণ ভিসা স্থগিত করার সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় 'কমলা' তালিকায় থাকা পাঁচটি দেশ—এরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান—আংশিক নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এতে পর্যটক, শিক্ষার্থী এবং অভিবাসন-সংক্রান্ত কিছু ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হবে।

'হলুদ' তালিকায় বেলারুশ, পাকিস্তান ও তুর্কমেনিস্তানসহ ২৬টি দেশ রয়েছে। এসব দেশের সরকার নির্দিষ্ট ঘাটতি বা ক্রুটি নিরসনে ৬০ দিনের মধ্যে উদ্যোগ না নিলে যুক্তরাষ্ট্রে ভিসা ইস্যুর ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তালিকাটি এখনো অনুমোদিত হয়নি এবং তাতে পরিবর্তন আসতে পারে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকেও এটি এখনো অনুমোদন পায়নি।

নিউইয়র্ক টাইমস প্রথম এ সংক্রান্ত তালিকার খবর প্রকাশ করে।

এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদের সময়ও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। যদিও পরে বিভিন্ন পর্যায়ে পরিবর্তনের পর ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্ট এ নিষেধাজ্ঞা বহাল রাখে।

চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বিদেশি নাগরিকদের ভ্রমণ অনুমোদনের ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

এই আদেশের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রীরা ২১ মার্চের মধ্যে একটি তালিকা প্রস্তুত করবেন, যেখানে বলা হবে—কোন দেশগুলো নিরাপত্তা যাচাই ও স্ক্রিনিংয়ে এতটাই পিছিয়ে রয়েছে যে তাদের জন্য আংশিক বা সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেই ট্রাম্প এই কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে দেওয়া এক ভাষণে তিনি এই পরিকল্পনার আভাস দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, গাজা উপত্যকা, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির দেশগুলোর নাগরিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।

এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভিসা / ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • গর্ভবতী নারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]