The Business Standard | বাংলা

 

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

১৪ দফার এই চুক্তিতে বলা হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। পাশাপাশি দেশটির 'পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের' জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—যদিও এই তহবিলে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ দেওয়ার বাধ্যবাধকতা নেই। এই খসড়া চুক্তিতে তেহরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত লঘু করার শর্ত দেওয়া হয়েছে। এর বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে।