Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
রাশিয়া-ইউক্রেন সীমান্তে ‘বাফার জোন’ তৈরি করছে রুশ বাহিনী: পুতিন

আন্তর্জাতিক

সিএনএন
23 May, 2025, 10:40 am
Last modified: 23 May, 2025, 10:42 am

Related News

  • রাশিয়ার ওপর থেকে অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার
  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ‘বাফার জোন’ তৈরি করছে রুশ বাহিনী: পুতিন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি এ পরিকল্পনাকে ‘আক্রমণাত্মক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘বর্তমানে শান্তি প্রচেষ্টার পথে প্রধান অন্তরায় রাশিয়াই।’
সিএনএন
23 May, 2025, 10:40 am
Last modified: 23 May, 2025, 10:42 am
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের সীমান্ত বরাবর একটি 'নিরাপত্তা বাফার জোন' তৈরি করছে রুশ সশস্ত্র বাহিনী।

তিনি বলেন, 'আমি আগেই বলেছি যে, সীমান্তে প্রয়োজনীয় বাফার জোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী বর্তমানে এই সমস্যার সমাধানে কাজ করছে। শত্রুর গোলাবর্ষণের অবস্থানগুলোকে সক্রিয়ভাবে দমন করা হচ্ছে।'

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি এ পরিকল্পনাকে 'আক্রমণাত্মক' হিসেবে বর্ণনা করে বলেন, 'বর্তমানে শান্তি প্রচেষ্টার পথে প্রধান অন্তরায় রাশিয়াই।'

আজ শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার পুতিন এ ঘোষণা দেন।

রুশ প্রেসিডেন্ট এর আগেও মার্চ মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চল সফরের সময় 'বাফার জোন' তৈরির সম্ভাবনার কথা বলেছিলেন। এরপর বৃহস্পতিবার সরকারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি সীমান্ত পরিকল্পনার ওপর জোর দেন এবং সীমান্ত অঞ্চলে 'যা কিছু ধ্বংস হয়েছে, তা পুনর্গঠন ও পুনঃনির্মাণের' প্রয়োজনীয়তার কথা বলেন।

পুতিন আরও বলেন, 'আমাদের মানুষকে তাদের নিজ নিজ গ্রাম, বসতি ও নিরাপত্তা পরিস্থিতি যেখানে অনুমতি দেয়, সেসব জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে এবং সব ধরনের যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো পুনরুদ্ধার করতে হবে।'

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার নেতা পুতিন সীমান্ত অঞ্চলে 'পুনর্গঠন' প্রকল্প নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘোষণার মাত্র কয়েক দিন আগে পুতিন রাশিয়ার কুরস্ক অঞ্চল সফর করেন।

কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর গতকাল বৃহস্পতিবার জানান, ইউক্রেনের হামলায় রাশিয়ার লগভ শহরে দুই শিশুসহ ১২ জন বেসামরিক লোক আহত হয়েছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ওই 'ব্যাপক' হামলায় চারটি যানবাহন, দুটি বাড়ি এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বলে জানান তিনি।

মার্কিনভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্ত অঞ্চল সফরের সময় স্থানীয় পৌর কর্মকর্তাদের সঙ্গে নতুন বাফার জোন নিয়ে আলোচনা করেন।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, একজন স্থানীয় কর্মকর্তা পুতিনকে ইউক্রেনের সুমি অঞ্চলে বাফার জোন তৈরির আহ্বান জানান। জবাবে পুতিন জানতে চান, এই জোন কত কিলোমিটার গভীরে হওয়া উচিত।

এছাড়াও, পুতিন তার সফরের সময় বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে।

গত আগস্টে কিয়েভ রুশ সীমান্ত অঞ্চলে হামলা চালায়। ওই অঞ্চলটির কিছু অংশ গত মাসের শেষ পর্যন্ত ইউক্রেন নিয়ন্ত্রণে রেখেছিল, এবং কিয়েভ শান্তি আলোচনায় এটি একটি বড় দেনা-পাওনার কৌশল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল।

তবে, এমন আলোচনা গত সপ্তাহ পর্যন্ত শুরু হয়নি। তুরস্কে অনুষ্ঠিত গত আলোচনায় কিয়েভ ও মস্কোর প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে মিলিত হয় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করে এবং প্রত্যেক পক্ষ থেকে এক হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবন্দিদের বিনিময়ের তালিকা পেয়েছে।

তালিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পেসকভ বলেন, 'হ্যাঁ, আমরা এখন এটি পেয়েছি।'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক্স প্ল্যাটফর্মে বলেছেন, ইউক্রেন রাশিয়ার পাঠানো তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির বিস্তারিত তথ্য যাচাই করছে।

জেলেনস্কি আরও বলেছেন, 'তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের একমাত্র স্পষ্ট ফলাফল হতে পারে রাশিয়ার বন্দিত্ব থেকে আমাদের এক হাজার মানুষের মুক্তির চুক্তি। আমরা এই ফলাফল বাস্তবায়িত হবে, তা নিশ্চিত করার জন্য কাজ করছি।'

Related Topics

টপ নিউজ

রাশিয়া / পুতিন / ইউক্রেন / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / বাফার জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • রাশিয়ার ওপর থেকে অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার
  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]