Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 

আন্তর্জাতিক

সাইকেল ওয়ার্ল্ড
20 April, 2024, 02:10 pm
Last modified: 20 April, 2024, 04:52 pm

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • ইউরোপ-আমেরিকার বাজারে পিয়াজিও নিয়ে এলো ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ভেসপা

২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 

মজার ব্যাপার হচ্ছে, ১৯৭৯ সালেই একই ভেসপা দিয়ে ৯৪১ কিলোমিটার পাড়ি দেওয়া হয়েছিল। তবে পূর্ব প্রস্তুতি না থাকায় সেটি রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়নি।
সাইকেল ওয়ার্ল্ড
20 April, 2024, 02:10 pm
Last modified: 20 April, 2024, 04:52 pm
ছবি: ভ্যালেরিও বোনো

প্রযুক্তিগত দিক থেকে বর্তমানের অন্যান্য মোটরবাইকের তুলনায় নিঃসন্দেহে পিছিয়ে ভেসপা। তবে গাড়িটি এখনও আপনাকে চমকে দিতে পারে। ঠিক এমনটাই করেছে ১৯৭৯ সালের ভেসপা ৫০ স্পেশাল মডেল। 

প্রায় ৪৫ বছরের পুরনো মাত্র ৫০ সিসির ভেসপাটি ২৪ ঘণ্টায় ১,২৩৩.০৭ কিলোমিটার পাড়ি দিয়েছে। এতে করে ভেসপাটি ২০০৫ সালে একই সময়ে ৩০৫ কিলোমিটার পাড়ি দেওয়ার রেকর্ডটি ভেঙে গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

মজার ব্যাপার হচ্ছে, ১৯৭৯ সালেই একই ভেসপা দিয়ে ৯৪১ কিলোমিটার পাড়ি দেওয়া হয়েছিল। তবে পূর্ব প্রস্তুতি না থাকায় সেটি রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। 

ছবি: ভ্যালেরিও বোনো

এক্ষেত্রে ৪৫ বছর আগে এবং পরে, উভয় ক্ষেত্রেই চালক একজনই ছিল। যার নাম ভ্যালেরিও বনি; ১৯৭৯ সালে যার বয়স ছিল মাত্র ২০ বছর। বর্তমানে তিনি ৬৫ বছর বয়সেও অদম্য মানসিকতায় রেকর্ডটি গড়েছেন। 

২০১৫ সালে পুরনো ভেসপা ৫০ মডেলের গাড়িটিকে রিকন্ডিশন করা হয়। এমনকি পুরনো স্টিকারগুলোকেও সরিয়ে ফেলা হয়।

রেকর্ডটি করার জন্য বার্সেলোনার নিকটে একটি পুরানো, পরিত্যক্ত ডিম্বাকৃতির ট্র্যাক বেছে নেন ভ্যালেরিও। পরবর্তীতে সেটি সংস্কারও করা হয়। দুই কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি ১৯২৩ সালে নির্মিত হয়েছিল। 

ছবি: ভ্যালেরিও বোনো

ভ্যালেরিও রেকর্ডটি গড়তে সাহায্য নিয়েছেন ইপোকা মোটরসের মালিক ডেনিস মায়োরিনো এবং তার মেকানিক্স দলের। এক্ষেত্রে রিকন্ডিশন করা ভেসপাটি পূর্বে পরীক্ষা করে সক্ষমতা যাচাই করা হয়েছিল। 

রেকর্ডটি গড়তে চলন্ত অবস্থায়ই ভেসপাটিকে অন্য গাড়ির সাহায্যে রিফুয়েল করা হয়েছিল। সেক্ষেত্রে খুব অল্পসময় গাড়িটি থামানো হয়েছিল; সেটিও চালকের চোখের ধুলা পরিষ্কার করতে। এক্ষেত্রে ৪৫ বছরের পুরনো ইঞ্জিনটি এতটাই কার্যকরী ছিল যে, বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই গাড়িটি ২৪ ঘণ্টা চলেছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ভেসপা / গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / গিনেস রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • যে লোকের পুরো নাম বলতে সময় লাগবে প্রায় ২০ মিনিট!
  • ইউরোপ-আমেরিকার বাজারে পিয়াজিও নিয়ে এলো ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ভেসপা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]