Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ইউরোপ-আমেরিকার বাজারে পিয়াজিও নিয়ে এলো ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ভেসপা

আন্তর্জাতিক

ফোর্বস
07 November, 2024, 12:45 pm
Last modified: 07 November, 2024, 03:12 pm

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • ১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংস্করণের ভেসপা আনছে পিয়াজিও
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • ভেসপা ডাক্তার
  • নান্দনিক ভেসপা: ইতালিয়ান ক্লাসিকের ৭৬ বছর

ইউরোপ-আমেরিকার বাজারে পিয়াজিও নিয়ে এলো ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ভেসপা

নতুন মডেলের ভেসপাতে রয়েছে ৩১০ সিসির ইঞ্জিন আর সিঙ্গেল সিলিন্ডারের স্ট্রোক বাড়িয়ে ৭০ মিমি করায় আকারে ছোট হলেও এটি সবচয়ে শক্তিশালী ভেসপা। আর টর্ক বাড়ানোর কারণে এ স্কুটারটিতে ইন্সট্যান্ট গতি বাড়ানো সম্ভব যা শহুরে যাতায়াতের জন্য একদম পারফেক্ট।
ফোর্বস
07 November, 2024, 12:45 pm
Last modified: 07 November, 2024, 03:12 pm
ভেসপা জিটিএস ৩১০ পিয়াজিও। ছবি: ফোর্বস।

স্কুটার জগতের নেতৃত্ব দেয় ভেসপা—এ কথা বললে একেবারে ভুল হবে না। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুটার উৎপাদনকারী প্রতিষ্ঠান পিয়াজিও নিয়ে এসেছে ভেসপার নতুন ৩১০ মডেল। এ মডেল ভেসপাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এটি এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে দ্রুত গতির ভেসপা। 

যে কারণে এর গতি বেশি

এ নতুন মডেলের ভেসপায় রয়েছে ৩১০ সিসির ইঞ্জিন। এর কারণে সিঙ্গেল সিলিন্ডারের স্ট্রোক ৬৩ মিমি থেকে বেড়ে ৭০ মিমি হয়েছে। আর ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ২৭৮ সিসি থেকে ৩১০ সিসি হওয়ায় এটি ২৫ হর্সপাওয়ারের সমান শক্তিশালী। সহজ ভাষায় বললে, যন্ত্রটি ছোট হিসেবে খুবই শক্তিশালী।

এর টর্কও বাড়ানো হয়েছে। দীর্ঘ স্ট্রোকের কারণে এটি চালাতেও আগের চেয়ে আরাম পাওয়া যায়। বিশেষ করে ওভারটেকিং, মোড় ঘোরা কিংবা রাস্তার বিভিন্ন বাধা খুব সহজেই এটি দিয়ে পার হওয়া যায়। 

ছবি: ভেসপা

কোম্পানিটির সর্বাধুনিক লিকুইড-কুলড ২৭৮ সিসি ইঞ্জিনের ওপর ভিত্তি করেই এ ইউনিটে আরও কিছু নতুন উন্নত জিনিস সংযুক্ত করা হয়েছে। আর এসবের ৭০ শতাংশ জিনিস নতুন ডাইমেনশনে তৈরি করা হয়েছে বিধায় এগুলো পারফরম্যান্সও আরও ভালো দিচ্ছে।

এরকম উন্নত প্রযুক্তি ব্যবহার করায় ভেসপা চালানো আরও সহজ হয়ে উঠবে। একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, "এ স্কুটারগুলোর ভারসাম্য খুবই চমৎকার এবং এর কাজগুলো এত নিখুঁত যে চালালেই তা টের পাওয়া যায়।"

যারা নিয়মিত ভেসপা চালান, তারা প্রয়োজনের তুলনায় একটু বেশি গতির ইঞ্জিন পেলে অবশ্য আপত্তি করবেন না। এ কারণে জিটিএস ৩১০ ভালো সাড়া ফেলেছে। আর চেহারার দিক থেকে স্কুটারটি বেশ আকর্ষণীয় ও আধুনিকই বলা যায়। এটি ক্লাব, জিম, সুপারমার্কেট, পার্টি বা কর্মস্থলে যাতায়াতের জন্য অনায়াসেই ব্যবহার করা যাবে।

ছবি: ফোর্বস।

ইঞ্জিন সম্পর্কে আরও তথ্য

এ স্কুটারে কম গতিতেও সরাসরি থ্রটল দিলে সঙ্গে সঙ্গেই টর্ক সক্রিয় হয়ে ওঠে। এ কারণে শহরের রাস্তায় চলাচলের জন্য মুহূর্তেই গতি ওঠাতে পারে স্কুটারটি। যেমন, নিউইয়র্ক সিটির সোহো-র পাথুরে রাস্তায় কম গতিতে সতর্কতার সঙ্গে চালাতে হয়। আবার পাথুরে রাস্তা পেরোনোর পরই সঙ্গে সঙ্গে গতি তোলা যাবে এ স্কুটারে। 

অন্য উপাদানগুলোর মধ্যে রয়েছে পাওয়ার ট্রেনের মধ্যে নতুন ইনজেক্টর, একটি হেলানো সিলিন্ডার, নতুন স্টার্টিং সিস্টেম ও ক্র্যাঙ্ককেস ডিজাইন। এ ক্র্যাঙ্ককেস ডিজাইন যান্ত্রিক ও ড্রাইভ বেল্টের শব্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

ছবি: ফোর্বস।

যদিও আগের মডেলগুলোতেও এই কম্পন ও শব্দের মাত্রা ছিল অত্যন্ত কম। পিয়াজিও বলছে, নতুন ইঞ্জিনে এই মাত্রাগুলো আরও কমানো হয়েছে। ভেসপার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বছরের পর বছর তারা স্কুটারটির মডেলগুলোকে আরও উন্নত করেছে। আর অধিকাংশ পরিবর্তনই আরও উন্নত হয়েছে। তাই ধরে নেওয়া যায়, এই মডেলটিও তেমন হবে। 

সিনেমা, ভিডিও ও গল্পে যুগে যুগে ভেসপা এখনো সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। আর এ জনপ্রিয়তার কারণে আইকনিক ব্র্যান্ডটি এখনও বিক্রি ও উপস্থিতি সমান তালে চালিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভেসপা / পিয়াজিও / ৩১০ সিসির ইঞ্জিন / ইতিহাসের সবচেয়ে দ্রত গতির ভেসপা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ৮০ বছরে পা রাখল আইকনিক ‘ভেসপা’, রোমের রাজপথে বর্ণিল উৎসব
  • ১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংস্করণের ভেসপা আনছে পিয়াজিও
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • ভেসপা ডাক্তার
  • নান্দনিক ভেসপা: ইতালিয়ান ক্লাসিকের ৭৬ বছর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]