Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি

আন্তর্জাতিক

সিএনএন
24 June, 2026, 01:35 pm
Last modified: 24 June, 2026, 01:41 pm

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি

১২২ দশমিক ৪ ডেসিবেল মাত্রার শব্দ মূলত একটি চেইন স (করাত), উড্ডয়নরত একটি জেট বিমান বা খুব কাছ থেকে শোনা অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের সমান।
সিএনএন
24 June, 2026, 01:35 pm
Last modified: 24 June, 2026, 01:41 pm
ক্যানবেরার ৫৮ বছর বয়সী বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। ছবি: এবিসি/এপি

অস্ট্রেলিয়ার নগর ঘোষক জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। ১২২ দশমিক ৪ ডেসিবল তীব্রতায় ইংরেজি 'নাও' (এখন) শব্দটি চিৎকার করে এ রেকর্ড গড়েছেন তিনি।

ক্যানবেরার ৫৮ বছর বয়সী বাসিন্দা জোসেফ ১৯৯৪ সালে উত্তর আয়ারল্যান্ডের স্কুল শিক্ষক অ্যানেলিসা ফ্ল্যানাগানের করা ১২১.৭ ডেসিবেলের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। অ্যানেলিসা অত্যন্ত তীক্ষ্ণভাবে ইংরেজি 'কোয়ায়েট' (শান্ত হও) শব্দটি চিৎকার করে আগের রেকর্ডটি গড়েছিলেন।

ডেসিবল হলো শব্দের তীব্রতা প্রকাশে ব্যবহৃত পরিমাপের একটি একক। মানুষ স্বাভাবিকভাবে প্রায় ৬০ ডেসিবল তীব্রতায় কথা বলে থাকে। ৮৫ ডেসিবলের বেশি তীব্রতার শব্দ মানুষের কানের জন্য ক্ষতিকর। ১২২ দশমিক ৪ ডেসিবেল মাত্রার শব্দ মূলত একটি চেইন স (করাত), উড্ডয়নরত একটি জেট বিমান বা খুব কাছ থেকে শোনা অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের সমান।

জোসেফ মঙ্গলবার জানান, এই বিশ্ব রেকর্ডের জন্য আলাদা করে কোনো প্রশিক্ষণ নেওয়া সম্ভব ছিল না। তিনি বলেন, 'আসলে এর জন্য অনুশীলন করার কোনো উপায় নেই। আপনাকে নির্দিষ্ট দিনের জন্যই কণ্ঠস্বরকে জমিয়ে রাখতে হয়।'

তিনি আরও জানান, এই একটি চিৎকার রেকর্ড করতে তাকে সাতবার চেষ্টা করতে হয়েছিল। এর ফলে পরবর্তী কয়েকদিন তার কণ্ঠস্বর প্রায় নষ্ট হয়ে গিয়েছিল এবং গলা ভেঙে গিয়েছিল। তবে তিনি মনে করেন, পুরো প্রক্রিয়াটি ছিল দারুণ মজাদার।

জোসেফ নিজেকে বিশ্বের সবথেকে জোরে চিৎকার করা 'ব্যক্তি'র বদলে 'পুরুষ' হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগে উচ্চকণ্ঠের পুরুষ হিসেবে আলাদা কোনো রেকর্ড ছিল না। তিনি বলেন, 'আমি আনন্দিত যে অ্যানেলিসা তার রেকর্ডটি নিজের কাছে রাখতে পারছেন। অর্থাৎ তিনি বিশ্বের উচ্চকণ্ঠের নারী এবং আমি উচ্চকণ্ঠের পুরুষ।'

জোসেফ জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নগর ঘোষকদের কোনো বিশেষ রেকর্ড আছে কিনা তা খুঁজতে গিয়েই তিনি ঘটনাক্রমে অ্যানেলিসার এই রেকর্ডের কথা জানতে পারেন। ২০১৭ সালে ক্যানবেরার আনুষ্ঠানিক ঘোষণাকারী হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই তিনি উচ্চস্বরে চিৎকার করার বিষয়ে প্রতিযোগিতামূলক মনোভাব লালন করতে শুরু করেন।

গত ২ মে ক্যানবেরার একটি রেডিও স্টুডিওতে একজন পেশাদার শব্দ প্রকৌশলী এবং সাক্ষীদের উপস্থিতিতে জোসেফের এই চিৎকার রেকর্ড করা হয়। এরপর প্রয়োজনীয় সব ফাইল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে গত শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব রেকর্ডের ঘোষণা দেয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব রেকর্ড নিজের নামে করলেন জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ। এর আগে ২০১৯ সালে একজন তীরন্দাজ হিসেবে দ্রুততম সময়ে ১০টি তীর ছোঁড়ার রেকর্ড গড়েছিলেন তিনি। ৬০.০৩ সেকেন্ডে ১০টি তীর ছুঁড়ে তিনি ২০১৫ সাল থেকে টিকে থাকা রেকর্ডটি সামান্য ব্যবধানে নিজের করে নিয়েছিলেন।

অবশ্য জোসেফের সেই রেকর্ডটি খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ৯ মাস পরেই ৭ বছর বয়সী এক শিশু তার চেয়ে ১১.৪ সেকেন্ড কম সময়ে তীর ছুঁড়ে সেই রেকর্ডটি ভেঙে দেয়।

জোসেফ তার হারানো রেকর্ড পুনরুদ্ধার করতে কিংবা বর্তমান এই উচ্চকণ্ঠের রেকর্ডটি আজীবন নিজের কাছে রাখতে খুব একটা চিন্তিত নন। তিনি বলেন, 'কেউ যদি আমাকে ছাড়িয়ে যেতে পারে, তবে সেটি হবে চমৎকার একটি ব্যাপার। রেকর্ড তো গড়াই হয় ভেঙে ফেলার জন্য।'

Related Topics

টপ নিউজ

চিৎকার / অস্ট্রেলিয়া / গিনেস রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]