ইসরায়েলের সাথে সিরিয়া সীমান্তের কাছে সেনা মোতায়েন করছে ইরান
ইসরায়েলের কাছাকাছি সিরিয়া সীমান্তের কাছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এর কিছু সদস্য মোতায়েন করেছেন ইরান। এতে ইসরায়েল এবং তার বিরোধীদের মধ্যে সংঘর্ষে নতুন ফ্রন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সিরিয়া সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন, আইআরজিসি পূর্ব সিরিয়ার শহর দেইর ইজ-জোর থেকে দক্ষিণ দিকে দামেস্কের কাছাকাছি একটি এলাকায় যোদ্ধাদের মোতায়েন করছে।
তিনি জানান, এখানে নিয়োজিত সামরিক বাহিনীর কয়েকজনই ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ।
সিরিয়া সরকারের এই উপদেষ্টা বলেন, ইরানের লক্ষ্য মূলত প্রতিরক্ষামূলক। এখানে একটি বড় উদ্বেগ রয়েছে যে, যদি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে ভূখণ্ড রক্ষার জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে।
