Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ইসরায়েল সমর্থক জেরি সিনফেল্ডের বক্তব্যের আগে সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে গেল শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 May, 2024, 11:45 am
Last modified: 14 May, 2024, 11:53 am

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ‘খুব কষ্ট পেয়েছিলাম’: অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের পর পাপারাজ্জিরা যে কারণে বচ্চন পরিবারকে বয়কট করেছিলেন
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইসরায়েল সমর্থক জেরি সিনফেল্ডের বক্তব্যের আগে সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে গেল শিক্ষার্থীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শিক্ষার্থীদের উচ্চস্বরে চিৎকার ও 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিতে শোনা গেছে।
টিবিএস ডেস্ক
14 May, 2024, 11:45 am
Last modified: 14 May, 2024, 11:53 am
ছবি: সংগ্রহীত (ইয়াহু নিউজ)

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ে একটি সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনের সমর্থক কিছু শিক্ষার্থী কৌতুক অভিনেতা জেরি সেইনফেল্ডের বক্তব্যের আগে অনুষ্ঠানস্থল ত্যাগ (ওয়াকআউট) করে। খবর বিবিসি'র। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফুটবল স্টেডিয়ামের মঞ্চে যখন সিনফেল্ডকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণের জন্য আহ্বান জানানো হয়, তখন কিছু শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে ও স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।   

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এবং গাজায় যুদ্ধের পুরো সময় জুড়ে সিনফেল্ড ইসরায়েলের সোচ্চার সমর্থক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অনেক শিক্ষার্থী তার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন, তার পক্ষেও কিছু স্লোগান শোনা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শিক্ষার্থীদের উচ্চস্বরে চিৎকার ও 'ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিতে শোনা গেছে।

সিনফেল্ড তার বক্তব্য শুরু করার সাথে সাথে আশেপাশের সারিতে বসে থাকা কিছু লোককেও চলে যেতে দেখা যায়।

হামাসের হামলার পরে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থনে একটি খোলা চিঠিতে স্বাক্ষরকারী ৭০০ শিল্পীর মধ্যে ইহুদি এই কৌতুক অভিনেতাও ছিলেন।

তবে তিনি আর কোনও বাধা ছাড়াই তার বক্তৃতা দিতে সক্ষম হন। এমনকি শ্রোতাদের মধ্যে কেউ কেউ 'জেরি, জেরি' স্লোগান দিয়ে তার জন্য উল্লাস করেছিলেন। 

স্নাতকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি বলি, আপনি আপনার সুবিধার ব্যবহার করুন। নিউইয়র্কের একজন ইহুদি বালক হিসেবে আমি সেই সুযোগ নিয়েই বড় হয়েছি। আপনি যদি কৌতুক অভিনেতা হতে চান তবে এটি একটি সৌভাগ্যের বিষয়।' 
ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়া দুই সন্তানের বাবা সেইনফেল্ড ডিসেম্বরে ইসরায়েলের একটি কিবুটজ পরিদর্শন করেন এবং হামাস কর্তৃক গাজায় অপহৃত জিম্মিদের কয়েকজনের পরিবারের সাথে দেখা করেন।

অনুষ্ঠান শেষে ডিউক ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ট্রাম্বল বিবিসির যুক্তরাষ্ট্র অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমরা আমাদের সম্প্রদায়ের অনুভূতির গভীরতা বুঝতে পারি। স্নাতক এবং তাদের পরিবারকে তাদের অর্জন উদযাপন করতে বাধা না দিয়ে, সারা বছরের মতো আমরা ডিউকের প্রত্যেকের শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অধিকারকে সম্মান করি।' 

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ধারাবাহিক বিক্ষোভের সর্বশেষ ঘটনা এটি।

চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোম্পানি ও ব্যক্তিদের বয়কট করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে মেতে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তাদের সঙ্গে পুলিশ, পালটা বিক্ষোভকারীদেরও সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারত্বের অবসান দাবি জানাচ্ছেন তারা।

গত ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীদের গাজার সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢুকে প্রায় ১২০০ মানুষকে হত্যা করে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে গাজায় ৩৪ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

বিশ্ববিদ্যালয় / ফিলিস্তিনপন্থী আন্দোলন / বয়কট / সমাবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • ‘খুব কষ্ট পেয়েছিলাম’: অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের পর পাপারাজ্জিরা যে কারণে বচ্চন পরিবারকে বয়কট করেছিলেন
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]