Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ইজরায়েলি ধর্মযাজক আশ্রয় নিলেন মসজিদে, প্রার্থনাও সারলেন মুসলিমদের মাঝেই

অফবিট

টিবিএস ডেস্ক
02 February, 2022, 01:30 pm
Last modified: 02 February, 2022, 06:21 pm

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

ইজরায়েলি ধর্মযাজক আশ্রয় নিলেন মসজিদে, প্রার্থনাও সারলেন মুসলিমদের মাঝেই

তুষারঝড়ে আটকে পড়া ধর্মযাজক ইসরায়েল এলবাউম নিজের চমৎকার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে। তিনি বলেন, "সেখানে আমার অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর।"
টিবিএস ডেস্ক
02 February, 2022, 01:30 pm
Last modified: 02 February, 2022, 06:21 pm
ইস্তাম্বুলের আলি কুসকু মসজিদে ইহুদি ধর্মযাজক ইসরায়েল এলবাউম। ছবি: আনাদোলু নিউজ এজেন্সি।

গত বুধবার (২৬ জানুয়ারি) প্রচণ্ড তুষারঝড়ে ইস্তাম্বুলে আটকে পড়া এক ইজরায়েলি ধর্মযাজক (রাব্বাই) আশ্রয় নিতে বাধ্য হন পার্শ্ববর্তী একটি মসজিদে। সেখানে অবস্থানরত মুসলিম উপাসকরাও তাকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান। ইহুদি ধর্মযাজক ইসরায়েল এলবাউম নিজের সেই চমৎকার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সিকে। 

ইসরায়েল এলবাউম কোশার খাবার (ইহুদি ধর্মমত অনুযায়ী হালাল খাবার) নিয়ন্ত্রক। কোম্পানিগুলো মুসলিম হালাল খাবারের মানদণ্ডের মতো ইহুদি আইনগুলো মেনে চলছে কিনা তা পরীক্ষা করতেই তিনি এসেছিলেন ইস্তাম্বুলে। কাজ শেষে মঙ্গলবার চলে যাওয়ার কথা ছিল তার। পরিকল্পনা অনুযায়ী তিনি সেদিন ইস্তাম্বুল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রাও শুরু করেছিলেন। কিন্তু প্রচণ্ড তুষারঝড়ে রাস্তায় আটকে যায় তার গাড়ি। সেইসঙ্গে বৈরী আবহাওয়ার কারণে বিমানবন্দরটিও বন্ধ করে দেওয়া হয়।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা থেকে পরের দিন দিবাগত রাত ২টা পর্যন্ত, প্রায় ১১ ঘণ্টা গাড়িতে বসে অপেক্ষা করছিলেন এলবাউম। 

এরপর তুর্কি সেনারা তাকে উদ্ধার করে বিমানবন্দরের কাছাকাছি আলি কুসকু মসজিদে নিয়ে যায়। এলবাউম আনাদোলুকে জানিয়েছেন, মসজিদে তাকে উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। 

তিনি বলেন, "এ সময় খুব ঠান্ডা ছিল... অন্য লোকেদের মতো আমাকেও জুতা খুলে প্রবেশ করতে হয়েছিল।"

"কার্পেটটি ছিল উষ্ণ… লোকেরা আমার দিকে একটু তাকিয়েছিল কারণ আমি দেখতে অন্যরকম; কিন্তু তারা কিছুই বলেনি, মুচকি হেসেছিল। সেখানে আমার অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর", বলেন এলবাউম।

অন্য লোকেদের দেখাদেখি তিনিও মসজিদে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিয়েছিলেন বলে জানান এলবাউম। সকালে যখন মুসলিমরা ফজরের নামাজে দাঁড়ালেন, তখন তিনিও নিজের প্রভাত প্রার্থনা সেরে নিয়েছিলেন। 

এলবাউম গণমাধ্যম আনাদোলুকে আরও বলেন, "আমরা একই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি; তাই আমি মনে করি এটি কোনো সমস্যা নয়। বরং (এটি) চমৎকার এক অনুভূতি ... আমরা একসঙ্গে আছি, একসঙ্গে প্রার্থনা করছি এবং একসঙ্গে হাসছি।"

এলবাউমের গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মুসলিম দেশগুলোতে ইহুদি ধর্মযাজকদের সংগঠন 'অ্যালায়েন্স অফ রাব্বাইস ইন ইসলামিক স্টেটস'-এর চেয়ারম্যান মেন্ডি চিত্রিক।

সূত্র: দ্য নিউ আরব

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / তুরস্ক / ধর্মযাজক / তুষারঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]