Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2026, 09:50 pm
Last modified: 18 June, 2026, 10:00 pm

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • আইসিটির ১৭ মামলায় আসামিদের পক্ষে ৪৪ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ

তিনি বলেন, ‘‘একসময় ‘সবার আগে গোপালগঞ্জ’ বলা হতো, এখন কি ‘সবার আগে বগুড়া’ বলতে হবে? বিভিন্ন মহলে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে এখন ‘নবাবী উপজেলা’ বলা হচ্ছে। কারণ দেশের অনেক এলাকা প্রয়োজনীয় বরাদ্দ না পেলেও ওই এক উপজেলায় ৭৬ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।’’
টিবিএস রিপোর্ট
18 June, 2026, 09:50 pm
Last modified: 18 June, 2026, 10:00 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

'সবার আগে বগুড়া নয়', সবার আগে বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

তিনি বলেন, ''দেশের উন্নয়ন ও বাজেট বণ্টনে কোনো নির্দিষ্ট অঞ্চলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয়। একসময় 'সবার আগে গোপালগঞ্জ' বলা হতো, এখন কি 'সবার আগে বগুড়া' বলতে হবে? আমরা এমন বাংলাদেশ চাই না। সবার আগে বাংলাদেশ হলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের জন্য সমান গুরুত্ব ও ন্যায্য বাজেট নিশ্চিত করতে হবে।''

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আতিক মোজাহিদ বলেন, ''বিভিন্ন মহলে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে এখন 'নবাবী উপজেলা' বলা হচ্ছে। কারণ দেশের অনেক এলাকা প্রয়োজনীয় বরাদ্দ না পেলেও ওই এক উপজেলায় ৭৬ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।''

তিনি এ ধরনের বৈষম্যমূলক বরাদ্দের সমালোচনা করে বলেন, ''বাজেট বণ্টনে আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন।'' 

বাজেট আলোচনায় তিনি প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দকেও অপর্যাপ্ত বলে উল্লেখ করে বলেন, ''২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও এর মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকাই পরিচালন ব্যয়ে চলে যাবে। ফলে অবকাঠামো ও আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য অবশিষ্ট অর্থ যথেষ্ট নয়।''

প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি তুলে ধরে এনসিপির এই সংসদ সদস্য বলেন, ''দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে এবং মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় সংঘাত পরিস্থিতি অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে কাজ করতে হচ্ছে।''

এ বাস্তবতায় প্রতিরক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ''আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।''

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় জিডিপির অনুপাতে কম উল্লেখ করে তিনি বলেন, ''জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রয়োজন হলে অন্য খাতে সাশ্রয় করে হলেও প্রতিরক্ষা খাতে অধিক বরাদ্দ দেওয়া উচিত।''

আলোচনায় মুক্তিযুদ্ধের সময়কার সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতার প্রসঙ্গও তুলে ধরেন আতিক মোজাহিদ।

তিনি বলেন, ''স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা প্রয়োজন।''

বাজেট বিতর্কে অংশ নিয়ে আঞ্চলিক বৈষম্য দূর করা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরক্ষা খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য।

Related Topics

টপ নিউজ

এনসিপি / বগুড়া / আতিক মোজাহিদ / জাতীয় সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • আইসিটির ১৭ মামলায় আসামিদের পক্ষে ৪৪ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]