Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও এক সপ্তাহ চললে ‘প্রতিরোধক ক্ষেপণাস্ত্র’ সংকট দেখা দিতে পারে: বিশেষজ্ঞ

আন্তর্জাতিক

সিএনএন
03 March, 2026, 07:25 pm
Last modified: 03 March, 2026, 07:44 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও এক সপ্তাহ চললে ‘প্রতিরোধক ক্ষেপণাস্ত্র’ সংকট দেখা দিতে পারে: বিশেষজ্ঞ

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দি ইকোনমিস্ট’-এর ডিফেন্স এডিটর জোশি জানান, হামলা শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা গেছে।
সিএনএন
03 March, 2026, 07:25 pm
Last modified: 03 March, 2026, 07:44 pm
প্রতীকী প্রতিরোধক ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে লড়াই যদি আরও এক সপ্তাহ স্থায়ী হয়, সেক্ষেত্রে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের (ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র) তীব্র সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ।

'দি ইকোনমিস্ট'-এর ডিফেন্স এডিটর শশাঙ্ক জোশির মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উদ্দেশ্য পরিবর্তনের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোশি জানান, হামলা শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা গেছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, 'তিন দিন আগে ট্রাম্প ও নেতানিয়াহু যুদ্ধের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তাতে ইরানের জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত ছিল। কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসে তারা শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার ওপর বেশি জোর দিচ্ছেন।'

এই নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভবত ইরানের প্রতিটি অপারেশনাল পয়েন্টে হামলা চালিয়ে তাদের যুদ্ধের সক্ষমতাকে সর্বোচ্চ বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।

জোশি ভবিষ্যদ্বাণী করে বলেন, 'আমরা কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টাই দেখব না, বরং এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ব্যবস্থার ওপরও দীর্ঘমেয়াদী হামলা হতে দেখব।'

জোশি আরও উল্লেখ করেন যে, নিরাপত্তার খাতিরে কোনো দেশই তাদের মজুতকৃত 'প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের' প্রকৃত পরিমাণ প্রকাশ করে না। তবে তার ধারণা, 'যুদ্ধ যদি আরও এক সপ্তাহ অব্যাহত থাকে, তবে বিশেষ করে 'অত্যন্ত উচ্চমানের প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের' ক্ষেত্রে ভয়াবহ সংকট দেখা দিতে পারে।'
 
Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / যুক্তরাষ্ট্র / ক্ষেপণাস্ত্র / মিসাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]