Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ইফতার মাহফিলে জনতার হাতে আটক সাবেক এমপি শাহ আলম কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2026, 08:05 pm
Last modified: 01 March, 2026, 08:06 pm

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

ইফতার মাহফিলে জনতার হাতে আটক সাবেক এমপি শাহ আলম কারাগারে

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
01 March, 2026, 08:05 pm
Last modified: 01 March, 2026, 08:06 pm

কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত ইফতারে অংশ নিতে গিয়ে রাজধানীর রমনার আইডিইবি ভবন থেকে আটক পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিলে অংশগ্রহন করতে গেলে রমনার আইডিইবি ভবন থেকে শাহ আলমকে আটক করে জনতা। এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আজ রোববার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন রমনা মডেল থানার উপপরিদর্শক মো. নবী হোসেন।

আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, শাহ আলম কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য ঢাকার রমনা মডেল থানাধীন আইডিইবি ভবনে আসেন। তিনি আওয়ামী শাসন আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন এবং তাঁর নামে একাধিক মামলা রয়েছে মর্মে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

থানায় নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। আসামি কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামির বিষয়ে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করা হচ্ছে এবং তার বিদেশে গমনাগমনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এমতাবস্থায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৪ ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]