Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2026, 05:30 pm
Last modified: 03 July, 2026, 05:33 pm

Related News

  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • ভাসমান বাজার, খালের পাশে কংক্রিটের দেয়াল: চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩,৮৭১ কোটি টাকার নতুন প্রকল্প
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে অভিযানে পুলিশ

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। প্রাণীটি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেও সেটিকে দীর্ঘ সময় পানির নিচে আটকে রাখা হয়। আশপাশে থাকা কয়েকজন কুকুরটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও অভিযুক্ত ব্যক্তি তাতে কর্ণপাত করেননি।
টিবিএস রিপোর্ট
03 July, 2026, 05:30 pm
Last modified: 03 July, 2026, 05:33 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জনসমক্ষে আসে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। প্রাণীটি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেও সেটিকে দীর্ঘ সময় পানির নিচে আটকে রাখা হয়। আশপাশে থাকা কয়েকজন কুকুরটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও অভিযুক্ত ব্যক্তি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে কুকুরটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেটিকে পানি থেকে তুলে আনা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সাংবাদিক আলী হোসাইন জানান, ঘটনাটি সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ঘটেছে। তিনি বলেন, "উপস্থিত সাধারণ মানুষ কুকুরটিকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করেন এবং প্রাণীটিকে পানিতে ডুবিয়ে রাখেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়।"

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, "ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। গতকাল থেকেই তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।"

পুলিশ জানিয়েছে, তদন্ত ও গ্রেপ্তার অভিযানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, "এ ধরনের ঘটনা শুধু প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই উদাহরণ নয়, বরং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।" তিনি ভাইরাল ভিডিওর সূত্র ধরে দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রাণীপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, নির্যাতন করা বা নিষ্ঠুর আচরণ করা দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Related Topics

টপ নিউজ

কুকুর / চট্টগ্রাম / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
  • বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন
  • ভাসমান বাজার, খালের পাশে কংক্রিটের দেয়াল: চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩,৮৭১ কোটি টাকার নতুন প্রকল্প
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]