Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2025, 10:20 am
Last modified: 13 October, 2025, 10:21 am

Related News

  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি

গত শুক্রবার মালিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও একই রকম ফি আরোপের ঘোষণা দেয়।
টিবিএস ডেস্ক
13 October, 2025, 10:20 am
Last modified: 13 October, 2025, 10:21 am
জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসনের বিরুদ্ধে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স

মালি ঘোষণা করেছে, পশ্চিম আফ্রিকার এই দেশটি ভ্রমণ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যবসা ও পর্যটন ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার (৭,৫০০ পাউন্ড) পর্যন্ত বন্ড বা জামানত দিতে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এই শর্ত আরোপ করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের অনুরূপ এক সিদ্ধান্তের জবাবে। খবর বিবিসির।

মালিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার জানিয়েছে, এই ফি আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটনের অঙ্গীকারকে আরও জোরদার করার অংশ হিসেবে।

মালির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর একতরফাভাবে এই জামানত আরোপ করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের জন্যও একই ধরনের ভিসা কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার উদ্যোগ চললেও, এই নতুন ভিসা নীতির পরিবর্তন সেই প্রেক্ষিতেই এসেছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মালি সফর করেছিলেন সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে। আলোচনায় মালির স্বর্ণ ও লিথিয়াম খনিতে প্রবেশাধিকার পাওয়ার সম্ভাবনাও অন্তর্ভুক্ত ছিল।

তবে ২০২১ সালের এক সামরিক অভ্যুত্থানের পর জেনারেল আসিমি গোইতা ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে তিনি দেশটির ক্রমবর্ধমান জঙ্গি বিদ্রোহ দমনের প্রচেষ্টায় পশ্চিম আফ্রিকার রাষ্ট্র মালিকে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেন।

ক্ষমতায় আসার পর জেনারেল গোইতা মালি থেকে ফরাসি সেনাদের বহিষ্কার করেন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ওয়াগনার গ্রুপ থেকে ভাড়াটে বাহিনীকে দেশে নিয়ে আসেন। পরে ওই ওয়াগনার যোদ্ধাদের জায়গায় রাশিয়ার আরেক সামরিক ইউনিট 'আফ্রিকা কর্পস' মোতায়েন করা হয়।

এদিকে গত সপ্তাহে, প্রতিবেশী বুরকিনা ফাসোর সামরিক সরকার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো নাগরিকদের গ্রহণে অস্বীকৃতি জানায়, কারণ ওয়াশিংটন দেশটির নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে।

তৃতীয় দেশ থেকে অভিবাসীদের গ্রহণের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে মালি। এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় মালির পররাষ্ট্রমন্ত্রী কারামোকো জ্যঁ-মারি ত্রাওরে প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের দূতাবাসের এই সিদ্ধান্ত কি 'ব্ল্যাকমেইল'?

ট্রাম্প প্রশাসন অভিবাসন দমন নীতির অংশ হিসেবে আফ্রিকার কিছু দেশকে অভিবাসী ফেরত পাঠানোর গন্তব্য হিসেবে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / মালি / ভিসা বন্ড / জামানত ফি / মার্কিন নাগরিকদের বিরুদ্ধে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]