Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
মার্কিন, ব্রিটিশ ও ফরাসি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
14 June, 2025, 04:55 pm
Last modified: 14 June, 2025, 06:24 pm

Related News

  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার

মার্কিন, ব্রিটিশ ও ফরাসি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকে, তবে 'তেহরান পুড়বে'।
দ্য গার্ডিয়ান
14 June, 2025, 04:55 pm
Last modified: 14 June, 2025, 06:24 pm
ইসরায়েলের হামলায় ইরানের তেহরানে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: রয়টার্স

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইসরায়েলকে সহায়তা করলে তাদের ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

দেশটি বলেছে, ইসরায়েলকে সহায়তার পরিণাম হিসেবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যে সামরিক ঘাঁটি ও জাহাজ রয়েছে, সেগুলোয় হামলা করা হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে। 

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী ইতোমধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে সাহায্য করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও গতকাল শুক্রবার বলেছিলেন, তার দেশ ইরানের প্রতিশোধের বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে।

তবে যুক্তরাজ্য সরকার বলেছে, তাদের বাহিনী ইসরায়েলকে কোনো সামরিক সহায়তা দেয়নি। কারণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বলা হচ্ছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ইরানের এই হুমকি বাস্তবায়িত হলে তা হবে একটি বড় জুয়ার মতো। এতে পশ্চিমা সামরিক বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে গতকাল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ম্যাককয় পিট সতর্ক করে বলেছিলেন, 'কোনো সরকার-সমর্থিত গোষ্ঠী বা স্বাধীনভাবে কাজ করা কেউই যেন মার্কিন নাগরিক, ঘাঁটি বা অন্য কোনো অবকাঠামোতে হামলা না করে। তাহলে ইরানের পরিণতি হবে শোচনীয়।'

আজ তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েল দৃশ্যত ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে চায়। তবে ইরান বলেছে, ইসরায়েলের আকস্মিক এ হামলার জন্য তাদের চরম মূল্য দিতে হবে।

স্থানীয় সময় আজ সকালে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত তিনজন নিহত হয় ও বহু মানুষ আহত হয়। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত থাকে, তবে 'তেহরান পুড়বে'।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের ডজনখানেক যুদ্ধবিমান তেহরানে হামলা চালিয়েছে, বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের একটি যুদ্ধবিমান হ্যাঙ্গারেও হামলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের একটি আবাসিক ভবনে হামলায় প্রায় ৬০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন শিশু।

Related Topics

টপ নিউজ

হামলা / ইরান / যুক্তরাষ্ট্র / সামরিক ঘাঁটি / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]