Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
কোন দেশের ওপরে কত শুল্ক বসালেন ট্রাম্প?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2025, 11:00 am
Last modified: 03 April, 2025, 11:40 am

Related News

  • বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ: ফিফা প্রধান ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চান ইইউ এমপিরা
  • আধুনিক যুদ্ধবিমান বেচলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে না: আঙ্কারার কাছে এফ-৩৫ বিক্রির খবরে ক্ষুব্ধ নেতানিয়াহু
  • হরমুজে জাহাজে হামলার জেরে ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে বাড়লেও ইউরোপীয় ইউনিয়ন ও অপ্রচলিত বাজারে কমেছে তৈরি পোশাক রপ্তানি
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

কোন দেশের ওপরে কত শুল্ক বসালেন ট্রাম্প?

নতুন শুল্ক কাঠামোয় কানাডা ও মেক্সিকোর নাম উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, এই দুটি দেশের সঙ্গে আগের নির্বাহী আদেশের ভিত্তিতেই বাণিজ্য পরিচালনা করা হবে।
টিবিএস ডেস্ক
03 April, 2025, 11:00 am
Last modified: 03 April, 2025, 11:40 am
ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। খবর রয়টার্স ও বিবিসির। 

বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের ওপর কত পারস্পরিক শুল্ক [রেসিপ্রোকাল ট্যারিফ] আরোপ করছেন, তার একটি তালিকা তুলে ধরেন। প্রদর্শিত তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করে, সে তথ্যও রয়েছে। 

তালিকার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার ৭৪ শতাংশ। এজন্য বাংলাদেশের ওপর আরোপ করা হয় পালটা ৩৭ শতাংশ শুল্ক। 

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন নীতির আওতায় ৫ এপ্রিল থেকে সব দেশের পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ বেজলাইন শুল্ক আরোপ করা হবে। তবে কিছু দেশ কেবলমাত্র এই ভিত্তিগত হারে-ই শুল্ক পরিশোধ করবে, এর বেশি নয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, কলম্বিয়া, চিলি, আর্জেন্টিনা, এল সালভাদর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ। 

হোয়াইট হাউস জানিয়েছে, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে বা বাণিজ্যে অশুল্ক বাধা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পালটা শুল্ক আরোপ করা হবে। এই 'অপরাধী' দেশগুলোর তালিকায় রয়েছে প্রায় ৬০টি নাম, যাদের ওপর নতুন শুল্ক কার্যকর হবে ৯ এপ্রিল থেকে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে যেসব প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর কাস্টমাইজড শুল্ক আরোপ করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (২০ শতাংশ), চীন (৫৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), থাইল্যান্ড (৩৬ শতাংশ), জাপান (২৪ শতাংশ), কম্বোডিয়া (৪৯ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৩০ শতাংশ) এবং তাইওয়ান (৩২ শতাংশ)। 

এছাড়াও ভারতের পণ্যে ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যে ২৯ শতাংশ শুল্ক, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, মাদাগাস্কারের পণ্যে ৪৭ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ এবং লাওসের পণ্যে ৪৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

নতুন শুল্ক কাঠামোয় কানাডা ও মেক্সিকোর নাম উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, এই দুটি দেশের সঙ্গে আগের নির্বাহী আদেশের ভিত্তিতেই বাণিজ্য পরিচালনা করা হবে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব বিদেশি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হবে ৩ এপ্রিল রাত ১২টা থেকে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে টানাপোড়েন বাড়তে পারে এবং বেশ কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।

Related Topics

টপ নিউজ

শুল্ক আরোপ / ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের হস্তক্ষেপ: ফিফা প্রধান ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চান ইইউ এমপিরা
  • আধুনিক যুদ্ধবিমান বেচলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে না: আঙ্কারার কাছে এফ-৩৫ বিক্রির খবরে ক্ষুব্ধ নেতানিয়াহু
  • হরমুজে জাহাজে হামলার জেরে ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রে বাড়লেও ইউরোপীয় ইউনিয়ন ও অপ্রচলিত বাজারে কমেছে তৈরি পোশাক রপ্তানি
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]