Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মতো পালাবো না: সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ

আন্তর্জাতিক

অ্যাসোসিয়েট প্রেস
11 December, 2024, 01:00 pm
Last modified: 11 December, 2024, 01:00 pm

Related News

  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মতো পালাবো না: সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচ

বিরোধীদের দাবি, ভুসিচও তার ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ হারালে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। সার্বিয়ায় চলমান বিক্ষোভের পটভূমি তৈরি হয়েছে ১ নভেম্বর উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে।
অ্যাসোসিয়েট প্রেস
11 December, 2024, 01:00 pm
Last modified: 11 December, 2024, 01:00 pm
আন্দোলনকারীর হাতে ধরে থাকা ব্যানারে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ। ছবি: এপি।

সার্বিয়ার বিরোধীরা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচকে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের সঙ্গে তুলনা করেছেন। বিদ্রোহীদের আন্দোলনের মুখে মস্কো পালিয়ে যান আসাদ এবং তার পরিবারের প্রায় অর্ধ-শতাব্দীর শাসনের অবসান ঘটে।

বিরোধীদের দাবি, ভুসিচও তার ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ হারালে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। সার্বিয়ায় চলমান বিক্ষোভের পটভূমি তৈরি হয়েছে ১ নভেম্বর উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে।

ভুসিচের সমালোচকরা মনে করছেন, এই ঘটনা তার প্রশাসনের অদক্ষতা তুলে ধরেছে এবং তার জনপ্রিয়তাকে গুরুতর সংকটের মুখে ঠেলে দিয়েছে।

নোভি সাদ, বেলগ্রেড এবং সার্বিয়ার অন্যান্য শহরের বিক্ষোভকারীরা রেল স্টেশনের মর্মান্তিক ধসের জন্য দেশজুড়ে চলমান দুর্নীতিকে দায়ী করেছেন। তাদের দাবি, এই দুর্নীতির কারণেই নোভি সাদের স্টেশন ভবনের সংস্কারকাজে গাফিলতি হয়েছে এবং এত বড় দুর্ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীরা জানান, এটি সার্বিয়ায় চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সঙ্গে হওয়া একাধিক অবকাঠামো প্রকল্পের একটি অংশ। তারা অভিযোগ করেছেন, এই প্রকল্পগুলো দুর্নীতি ও নিম্নমানের কাজের উদাহরণ হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের জীবনের জন্য বিপজ্জনক।

এই পরিস্থিতিতে সরকারকে আরও স্বচ্ছতার দাবি জানিয়ে সার্বিয়া জুড়ে বিক্ষোভের ঢেউ ক্রমশ তীব্র হয়ে উঠছে।

এদিকে এক ভিডিও বার্তায় ভুসিচ অভিযোগ করেন, "সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিক্ষোভে যোগ দিয়েছে, তা পশ্চিমা শক্তির আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। এসবের উদ্দেশ্য হলো তাকে ও তার সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করা।" তিনি আরও বলেন, "তারা যদি ভাবে আমি আসাদ এবং আমি কোথাও পালিয়ে যাব, তবে তা হবে না।"

ভুসিচ আরও দাবি করেন, সার্বিয়াকে দুর্বল করার জন্য গত চার বছরে বিদেশি শক্তিগুলো কীভাবে ও কত অর্থ ব্যয় করেছে, তা শীঘ্রই বিস্তারিত প্রকাশ করবেন। তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের লক্ষ্য সার্বিয়াকে একটি অনুগত রাষ্ট্রে পরিণত করা।

প্রধানমন্ত্রীকে সরানোর দাবিতে তীব্র জনঅসন্তোষ এবং পশ্চিমা প্রভাবের প্রশ্ন নিয়ে সার্বিয়া বর্তমানে এক উত্তাল রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

সার্বিয়া / সিরিয়া / প্রেসিডেন্ট / বাশার আল-আসাদ / আলেকসান্দার ভুসিচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে ব্লু শার্কস: কেপ ভার্দে প্রেসিডেন্ট
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]