Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
লেবার পার্টির হয়ে এবারও বিজয়ী হলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 July, 2024, 09:40 am
Last modified: 05 July, 2024, 10:15 am

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

লেবার পার্টির হয়ে এবারও বিজয়ী হলেন টিউলিপ সিদ্দিক

২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন তিনি
টিবিএস রিপোর্ট
05 July, 2024, 09:40 am
Last modified: 05 July, 2024, 10:15 am
ছবি: সংগৃহীত

এবারও যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এ নিয়ে এটি তার টানা চতুর্থ জয়।

বিবিসির নির্বাচনী তথ্য অনুযায়ী, টিউলিপ ২৩ হাজার ৪৩২ ভোট (৪৮.৩%) পেয়ে জয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস ৮ হাজার ৪৬২ (১৭.৪%) ভোট পেয়েছেন। এ আসনে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭ জন। 

এর আগে ২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ ও ২০১৯ সালেও একই আসন থেকে জয়লাভ করেন। ওই বছর ইভিনিং স্ট্যান্ডার্ডের দ্য প্রোগ্রেস ১০০০ তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান অর্জন করেছিলেন তিনি। 

So, you've won a landslide huh? pic.twitter.com/kNLlQZJznr— Tulip Siddiq (@TulipSiddiq) July 5, 2024

টিউলিপ সিদ্দিক ১৬ সেপ্টেম্বর ১৯৮২ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করে আসছেন। এই এলাকাতেই তিনি স্কুলে পড়েছেন এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১৫ সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।

এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, লেবার পার্টির প্রার্থী রূপা হকও ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে ব্রিটিশ এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

রূপা হক পেয়েছেন ২২ হাজার ৩৪০ ভোট (৪৬.৮%) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫ ভোট (১৭.৫%)।

Related Topics

টপ নিউজ

টিউলিপ সিদ্দিক / লেবার পার্টি / যুক্তরাজ্য / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]