Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ইউক্রেন ফ্রন্টলাইনে ঝটিকা আক্রমণ চালাতে রাশিয়ার মোটরসাইকেল অ্যাসল্ট ইউনিট

আন্তর্জাতিক

এল পাইস
20 June, 2024, 01:00 pm
Last modified: 20 June, 2024, 02:25 pm

Related News

  • রাশিয়ার ওপর থেকে অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার
  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

ইউক্রেন ফ্রন্টলাইনে ঝটিকা আক্রমণ চালাতে রাশিয়ার মোটরসাইকেল অ্যাসল্ট ইউনিট

রুশ সেনারা মটরসাইকেল ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখ সারি পার হলেও তাদের সহজে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আবার মটরসাইকেল ব্যবহার করে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখ সারিতে অতর্কিতে হামলা চালাচ্ছে যা সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
এল পাইস
20 June, 2024, 01:00 pm
Last modified: 20 June, 2024, 02:25 pm
রুশ মিডিয়ায় প্রচারিত বিভিন্ন ভিডিওতে রুশ সৈন্যদের যুদ্ধক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। ছবি: রুশ টেলিভিশন ভিকে-এর একটি ভিডিও থেকে সংগৃহীত

ইউক্রেনের ৩য় অ্যাসল্ট ব্রিগেডের সৈনিক আন্দ্রি তার বিএমডব্লিউ মোটরসাইকেল ব্যবহার করছেন দোনেৎস্ক-এর যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে পণ্য সরবরাহ করার জন্য। তার মোটরসাইকেলটি এলাকার পাহাড়ি রাস্তার জন্য আদর্শ বাহন এবং তাকে দ্রুত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য একস্থান থেকে অন্য স্থানে সরাতে সাহায্য করে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের রুশ প্রতিপক্ষের মতো দ্রুত আক্রমণের জন্য মোটরসাইকেল ব্যবহার করছে না।

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা ও সার্ভেইলেন্স ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্রে ছোট এবং দ্রুত গতির যানবাহনের ওপর নির্ভরশীলতা বাড়ছে। পোকরোভস্ক ফ্রন্টের সৈন্যদের দেয়া সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এল পেইসের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলাকে আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের সরিয়ে নিতে বগির (খারাপ রাস্তায় চলাচল করতে সক্ষম মজবুত দেহের হালকা ওজনের ছোট গাড়ি) মতো ছোট যান ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেনীয় এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন, রুশ সেনাবাহিনী গত এপ্রিল থেকে মোটরসাইকেল ব্যবহারে অগ্রসর হয়েছে। রুশ মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দোনেৎস্ক এবং জাপোরিঝিয়া ফ্রন্টে অবস্থিত রুশ ঘাঁটিতে অনেক মোটরসাইকেল দেখা গেছে। ড্রোন হামলা থেকে আরোহীদের রক্ষা করার জন্য কোনো কোনো মটরসাইকেলে ধাতব খাঁচা ব্যবহার করা হয়েছে, যা রুশ মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে। টেলিগ্রামে রুশ সৈন্যরা বৈদ্যুতিক মোটরসাইকেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন কারণ এর আওয়াজ তুলনামূলক কম এবং শনাক্ত করে ড্রোন হামলা চালানো কঠিন।

আন্দ্রি বলেন, "মোটরসাইকেলের ব্যবহার একটি ভালো কৌশল কারণ ড্রোন সেগুলোকে সহজে বাঁধা দিতে পারে না। এগুলোর শব্দ কম এবং সাঁজোয়া যান বা এসইউভির থেকে দ্রুত চলাচল করতে পারে। রুশরা মোটরসাইকেলের প্রচুর ব্যবহার করছে এবং ভালো করছে।"

ছবি: রুশ মিডিয়ায় প্রচারিত ভিডিও থেকে সংগৃহীত

দোনেৎস্ক ফ্রন্টের কোস্তিয়ানতিনিভকার ৯৩তম মেকানাইজড ব্রিগেডের একজন সার্জেন্ট ৮ জুন এটি নিশ্চিত করে বলেন, "রুশদের কাছে পদাতিক পরিবহনের জন্য সবকিছু আছে এবং এখন তাদের কাছে মোটরসাইকেল রয়েছে। এগুলো সবচেয়ে খারাপ কারণ এগুলো শনাক্ত করা কঠিন। এবং দূর থেকে আসা মোটরসাইকেলের শব্দ আমাদের সৈন্যরা শনাক্ত করতে পারে না।"

৯৩তম ব্রিগেড এবং ৩য় ব্রিগেডের সৈন্যদের মতে, রুশ ইউনিটগুলোর অভিজাত অ্যাসল্ট ইউনিটের আট সৈন্যের দল নিঃশব্দে সম্মুখ সারির ট্রেঞ্চে (পরিখা) পৌঁছাতে চারটি মোটরসাইকেল ব্যবহার করে। পাশাপাশি বা সন্ধ্যা বা রাতে সরাসরি আক্রমণ চালাতে প্রায়ই তারা মোটরসাইকেলের ব্যবহার করছে যা সহজে শনাক্ত করা যায় না।

ইউএস ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ রব লি এপ্রিলে বলেছিলেন, মোটরসাইকেল ব্যবহারের একটি সুবিধা রয়েছে কারণ সেগুলো দ্রুত ট্রেঞ্চে পৌঁছায় এবং শনাক্ত করা কঠিন। লি আরও বলেন, মটরসাইকেল দিয়ে আক্রমণ চালানোর সময় ক্যামেরা দিয়ে সজ্জিত আর্টিলারি এবং ড্রোন এর সাথে সমন্বয় করা হয়।

আন্দ্রি জানিয়েছেন, রুশরা আক্রমণ চালাতে কোয়াড (মোটরসাইকেলের মতো চার চাকার একটি মোটর যান) ব্যবহার করছে। মে মাসে পোকরোভস্ক ফ্রন্টে ১১টি কোয়াড নিয়ে রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখ সারি পার হলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিটি কোয়াডে চারজন করে রুশ সেনা ছিলেন। তারা পেছন থেকে অতর্কিতে হামলা চালায় যেটি প্রতিরক্ষা ব্রিগেডের সৈন্যদের জন্য বড় আঘাত ছিল।

গতি এবং চলাচলের সুবিধা থাকা সত্ত্বেও দুর্বলতার কারণে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে মোটরসাইকেলের ব্যবহার হবে কিনা তা একটি বিতর্কের বিষয়।

আন্দ্রির মতো সৈন্যরা কিংবা ইউক্রেনীয় ট্যাংক কোম্পানির ইউক্রেনীয় কমান্ডার লিংকন (ছদ্মনাম) এর মতে, মোটরসাইকেল দ্রুত ফ্রন্টলাইনে পৌঁছাতে এবং আক্রমণ এড়াতে সক্ষম বহলেও এটি ব্যবহারে অনেক ঝুঁকি রয়েছে।

মিলিটারনি নামে ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিশেষ সংবাদমাধ্যম উল্লেখ করেছে, মোটরসাইকেলগুলো সহজে শনাক্ত করা না গেলেও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাবের সেগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য সংবেদনশীল থাকে। এতে ক্রু বা সৈন্যদের নিহত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

সামগ্রিকভাবে চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে বেশ বিপর্যস্ত অবস্থাতেই আছে ইউক্রেনীয় সেনারা। তাই ইউক্রেনের বর্তমান প্রতিরক্ষামূলক কৌশলে মোটরসাইকেল ব্যবহারের সুবিধাগুলো বর্তমান দুর্বলতাকে কমাতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক এখনো চলমান।


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

রুশ সেনা / মোটরসাইকেল / মোটরসাইকেল অ্যাসল্ট ইউনিট / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • রাশিয়ার ওপর থেকে অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার
  • রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের সূচনা করেছিল ইউক্রেন, তবু হামলা ঠেকানো যাচ্ছে না
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা
  • ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]