Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

আন্তর্জাতিক

আলজাজিরা
28 May, 2024, 09:45 pm
Last modified: 30 May, 2024, 01:20 pm

Related News

  • ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

গত সপ্তাহে ঐতিহাসিক এক পদক্ষেপে ইউরোপীয় তিন দেশ– নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। দেশগুলোর এ পদক্ষেপে ক্ষোভ ও নিন্দা জানায় ইসরায়েল। নরওয়ে ও আয়ারল্যান্ড থেকে তার রাষ্ট্রদূতদেরও প্রত্যাহার করে নেয় দখলদার রাষ্ট্রটি।
আলজাজিরা
28 May, 2024, 09:45 pm
Last modified: 30 May, 2024, 01:20 pm
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: রয়টার্স

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ- নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। এ নিয়ে মোট ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।

স্প্যানিশ সরকার ফিলিস্তিনের স্বীকৃতি অনুমোদনের আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে `শান্তির একমাত্র পথ'।

আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে মন্ত্রিসভায় ভোটের আগে তিনি এ কথা বলেন।

স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেছেন, মন্ত্রিসভা 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যার 'উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা'।

স্প্যানিশ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে 'ঐতিহাসিক ন্যায়বিচারের একটি বিষয়' বলে অভিহিত করেন।

তিনি বলেন, 'পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। আর এটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম।'

এদিকে নরওয়েও আজ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক বিবৃতিতে বলেছেন, '৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানিয়ে আসছে। আজ নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি নরওয়ে ও ফিলিস্তিনের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।'

আজ মন্ত্রিসভার বৈঠকে আয়ারল্যান্ড সরকারও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'বিশ্বের কথা শোনা এবং গাজার মানবিক বিপর্যয় বন্ধ করার' আহ্বান জানান।  

মাল্টা এবং স্লোভেনিয়া জানিয়েছে, তারাও একই পদক্ষেপ নেবে, তবে খুব শিগগিরই নয়।

স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার নেতারা গত মার্চে বলেছিলেন, তারা গাজা যুদ্ধ বন্ধের জন্য একটি 'ইতিবাচক অবদান' হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন।

গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে ইসরায়েলের মতবিরোধ বেড়েছে। তাই এসব দেশের এমন ঘোষণায় ইসরায়েল মোটেও খুশি নয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ স্পেনের প্রধানমন্ত্রীকে ইহুদি 'গণহত্যায় উসকানির অংশীদার' হিসেবে অভিযুক্ত করেছেন।

গত সপ্তাহে ঐতিহাসিক এক পদক্ষেপে ইউরোপীয় তিন দেশ– নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। এ পদক্ষেপে ক্ষোভ ও নিন্দা জানায় ইসরায়েল। নরওয়ে ও আয়ারল্যান্ড থেকে তার রাষ্ট্রদূতদেরও প্রত্যাহার করে নেয় দখলদার রাষ্ট্রটি।

স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের আগে ১৪৪ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।

ইইউয়ের ২৭ সদস্যের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

আর যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে যে তারা স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / রাষ্ট্র / স্বীকৃতি / স্পেন / নরওয়ে / ইউরোপ / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের একাধিক ফুটবলার
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]