Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি

খেলা

এনডিটিভি স্পোর্টস
05 July, 2026, 10:30 pm
Last modified: 05 July, 2026, 10:47 pm

Related News

  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি

দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাকেতা ও রাফিনহার ইঞ্জুরিতে দলে কিছুটা দুঃশ্চিন্তা থাকলেও নেইমারের ফেরা ব্রাজিল শিবিরের জন্য বেশ স্বস্তির বলাই যায়। 
এনডিটিভি স্পোর্টস
05 July, 2026, 10:30 pm
Last modified: 05 July, 2026, 10:47 pm

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল। তারা খেলবে ইউরোপের দল নরওয়ের সঙ্গে। আর এই নরওয়ে এমন এক কীর্তির মালিক, যা অন্য কোনো দলের নেই। 

ব্রাজিল বিশ্বকাপ জিতেছে পাঁচবার। আর নরওয়ে এবার নিয়ে বিশ্বকাপ খেলছে মাত্র চারবার। মজার বিষয়টি হলো পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হলেও ব্রাজিলের কাছে কোনোদিন হারেনি নরওয়ে।

ব্রাজিলের সঙ্গে পাঁচবারের লড়াইয়ে নরওয়ে জিতেছে দুইটি ম্যাচ। আর ড্র হয়েছে তিনটি ম্যাচ।

এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। ম্যাচের শেষ দিকে এসে পেনাল্টি পায় নরওয়ে। সেই পেনাল্টি থেকে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। সর্বশেষ ২০০৬ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেটি ছিল একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। 

তবে পরিসংখ্যান যাই বলুক, শেষ আটের লড়াইয়ে দারুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২-এ জায়গা করে নেয় কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর ক্যাসেমিরো ও মার্তিনেল্লির অসাধারণ গোলে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় সেলেসাওরা। এছাড়াও টুর্নামেন্টের শুরু থেকেই দারুন ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচ খেলে তার গোলসংখ্যা চার, অ্যাসিস্ট একটি।   

এদিকে নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি একটি সুখবরও দিয়েছেন, যার অপেক্ষায় ছিলেন ব্রাজিলভক্তরা। এই ম্যাচে মাঠে নামতে পারেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। আনচেলত্তি বলেছেন, 'নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত'। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় পাকেতা ও রাফিনহার ইঞ্জুরিতে দলে কিছুটা দুঃশ্চিন্তা থাকলেও নেইমারের ফেরা ব্রাজিল শিবিরের জন্য বেশ স্বস্তির বলাই যায়। 

তবে ব্রাজিলের সামনে আরেকটি পরিসংখ্যানও রয়েছে। সেটি হলো, ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায়নি সেলেসাওরা। তাই নরওয়েকে হারিয়ে শুধু কোয়ার্টার ফাইনালে ওঠাই নয়, ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ২৪ বছরের নকআউট অভিশাপও কাটাতে চায় ব্রাজিল।

অন্যদিকে, নরওয়ের বিশ্বকাপ যাত্রা এবারের আসরের অন্যতম বড় চমক। ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসে তারা ইরাক ও সেনেগালকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। 

ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ২৪ বছরের নকআউট অভিশাপ ব্রাজিল কি কাটাতে পারবে, নাকি হালান্ড ফুটবলের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় যোগ করবেন, সেটাই দেখার অপেক্ষা।

Related Topics

টপ নিউজ

নেইমার / ভিনিসিয়ুস জুনিয়র / ব্রাজিল / নরওয়ে / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মেসির জন্য ‘পয়মন্ত’; কে তিনি?
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]