Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ইউক্রেনকে পাঠানো আমেরিকান অস্ত্র দখল করে ইরানে পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 March, 2023, 07:50 pm
Last modified: 10 March, 2023, 07:51 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

ইউক্রেনকে পাঠানো আমেরিকান অস্ত্র দখল করে ইরানে পাঠাচ্ছে রাশিয়া

টিবিএস ডেস্ক
10 March, 2023, 07:50 pm
Last modified: 10 March, 2023, 07:51 pm
ছবি: জন মুর

ইউক্রেনের অনেক এলাকা নতুন করে দখল করে নিচ্ছে রাশিয়া। এসব এলাকায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাঠানো অনেক অস্ত্র ও সরঞ্জামাদি ফেলে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। আর ফেলে যাওয়া সেসব অস্ত্র দখলে নিয়ে সেগুলো ইরানে পাঠাচ্ছে রাশিয়া। খবর সিএনএন-এর।

যুক্তরাষ্ট্রের ধারণা, তেহরান এসব অস্ত্র ও সরঞ্জামে রিভার্স-ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করার চেষ্টা করবে।

গত এক বছরে বছরে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অন্যান্য পশ্চিমা কর্মকর্তারা দেখেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর ফেলে যাওয়া জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ও অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমসহ অনেক অস্ত্র জব্দ করে নিয়েছে রুশ বাহিনী। অন্তত চারটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

এসব অস্ত্র ও সরঞ্জামের অনেকগুলো রাশিয়া ইরানে পাঠিয়ে দিয়েছে খুলে খুলে বিশ্লেষণ করার জন্য। তারপর সম্ভবত ইরানি সেনাবাহিনী এসব অস্ত্রের নিজস্ব সংস্করণ বানানোর চেষ্টা করবেন। 

রাশিয়া মনে করছে, দখল করা পশ্চিমা অস্ত্র ইরানে পাঠানো অব্যাহত রাখলে ইউক্রেন যুদ্ধে তেহরান মস্কোকে জোরালো সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। 

মার্কিন অস্ত্রগুলো ইরান সফলভাবে রিভার্স-ইঞ্জিনিয়ারিং করতে পেরেছে কি না, নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। তবে অতীতে তেহরান দখল করা মার্কিন অস্ত্রশস্ত্রের ওপর রিভার্স-ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে প্রতিনিয়ত উন্নত অস্ত্র তৈরি করে গেছে।

ইরানের ভান্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হলে অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র তুফান। এটি তেহরান বানিয়েছে ১৯৭০-এর দশকের মার্কিন বিজিএম-৭১ টিওডব্লিউ ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। 

২০১১ সালেও আমেরিকার তৈরি একটি ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন একটি ড্রোন বানায় ইরান। ওই ড্রোন ২০১৮ সালে ইসরায়েলের আকাশসীমায় ঢুকে পড়ে।

গত কয়েক বছরে ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহায়তা বাড়িয়েছে রাশিয়া। এছাড়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ইরান যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াচ্ছে। 

পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধক্ষেত্রে অনেক অস্ত্র হারানোর কারণে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করা কঠিন হয়ে পড়েছে। এর ফলে ইরানের কাছ থেকে কয়েকশ ড্রোনসহ সাঁজোয়া যান ও ট্যাঙ্ক চেয়ে নিয়েছে রাশিয়া। 

এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ফাইটার জেট, রাডার সিস্টেম, হেলিকপ্টারসহ বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম চেয়েছে ইরান। 

পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-ইরানের এ ঘনিষ্ঠতা পশ্চিমা মিত্রদের জন্য বিপদ বাড়াতে পারে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ইরান-রাশিয়া / রাশিয়া-ইরান / যুদ্ধের অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]