Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

মেহর নিউজ এজেন্সি
29 June, 2026, 02:50 pm
Last modified: 29 June, 2026, 02:55 pm

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার

কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান

পেজেশকিয়ান জানান, তার সরকার এরই মধ্যে দেশ পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে। এছাড়া সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 
মেহর নিউজ এজেন্সি
29 June, 2026, 02:50 pm
Last modified: 29 June, 2026, 02:55 pm
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তিচুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। এই অর্জনকে ইরানি জনগণের জন্য 'বড় বিজয়' হিসেবে অভিহিত করেছেন পেজেশকিয়ান।

সোমবার কোম শহর সফরে গিয়ে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, কাতারে ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে ৬ বিলিয়ন ডলার এখন ফেরত আসছে এবং বাকি অর্থের বিষয়েও প্রক্রিয়া চলমান রয়েছে। সুইজারল্যান্ড বৈঠক এবং সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই অর্থ অবমুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। 

যুদ্ধের সময় ইরানি জনগণের অটল মনোভাবের প্রশংসা করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি স্কুলশিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। তবে দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ ঐক্যবদ্ধ ছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সব সামর্থ্য প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধে তাদের সেই হিসাব ভুল প্রমাণিত হয়েছে। 

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের অবস্থান পুনরায় স্পষ্ট করেন পেজেশকিয়ান। তিনি জানান, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এটি শহীদ শীর্ষ নেতার আমল থেকেই চলে আসা নীতি এবং এখনো তা বহাল রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি বলেন, ইরানের সব কার্যক্রম কেবল দেশের প্রয়োজন এবং ঘোষিত নীতির কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলকে এই সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে। তবে ইসরায়েল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো এটি বাস্তবায়নের বিরোধিতা করছে। পেজেশকিয়ান জানান, তার সরকার এরই মধ্যে দেশ পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে। এছাড়া সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / মাসুদ পেজেশকিয়ান / ইরানের অবরুদ্ধ সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • খামেনির শেষবিদায়ে মানুষের ঢল, তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ যাত্রীর যাতায়াত
  • খামেনির জানাজায় ৩ ছেলের মোনাজাত, দেখা মেলেনি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবার

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]