Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
যুক্তরাষ্ট্রের ধাওয়া থেকে বাঁচতে তেলের ট্যাংকারে রাশিয়ার পতাকা আঁকলেন জাহাজের কর্মীরা

আন্তর্জাতিক

সিএনএন
01 January, 2026, 01:20 pm
Last modified: 01 January, 2026, 01:21 pm

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ধাওয়া থেকে বাঁচতে তেলের ট্যাংকারে রাশিয়ার পতাকা আঁকলেন জাহাজের কর্মীরা

যুক্তরাষ্ট্রের ধাওয়া থেকে বাঁচতে দুই সপ্তাহ ধরে আটলান্টিক মহাসাগরে পালিয়ে বেড়াচ্ছে একটি তেলবাহী ট্যাংকার। মার্কিন কোস্ট গার্ডের হাত থেকে রক্ষা পেতে এবার ওই জাহাজের গায়ে তড়িঘড়ি করে রাশিয়ার পতাকা এঁকে দেয়ার অভিযোগ মার্কিন কর্মকর্তাদের।
সিএনএন
01 January, 2026, 01:20 pm
Last modified: 01 January, 2026, 01:21 pm
যুক্তরাষ্ট্রের ধাওয়ার মুখে ভেনেজুয়েলা থেকে সরে যাচ্ছে জাহাজ ‘বেলা ১’। গত ১৮ মার্চ ২০২৫ ছবিটি তোলা। ছবি: রয়টার্স

আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের ধাওয়ার মুখে থাকা একটি তেলবাহী ট্যাংকারের গায়ে রাশিয়ার পতাকা এঁকেছেন জাহাজের নাবিকেরা। মার্কিন কর্মকর্তাদের ধারণা, রাশিয়ার নাম ভাঙিয়ে সুরক্ষা পেতেই জাহাজের গায়ে এই পতাকা আঁকা হয়েছে। গত মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

'বেলা ১' নামের এই বিশাল জাহাজটি বর্তমানে ভেনেজুয়েলা থেকে দূরে খোলা সাগরে অবস্থান করছে। মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা আধা মাইল দূর থেকে জাহাজটিকে অনুসরণ করছেন। তারাই প্রথম খেয়াল করেন, জাহাজের গায়ে কাঁচা হাতে ওই পতাকাটি আঁকা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ভেনেজুয়েলা থেকে তেল নিতে যাওয়ার সময় জাহাজটি আটকানোর চেষ্টা করে মার্কিন কোস্ট গার্ড। কিন্তু নির্দেশ না মেনে জাহাজটি উল্টো দিক পরিবর্তন করে বিপরীত দিকে যেতে শুরু করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের তেল পরিবহনের দায়ে এই জাহাজের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তখন থেকেই ধীরগতির এই জাহাজটির পিছু নিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন কর্মকর্তারা জানান, শুরুতে যখন কোস্ট গার্ড জাহাজটিতে ওঠার চেষ্টা করে, তখন এতে গায়ানার পতাকা ওড়ানো ছিল। যদিও সেই পতাকার কোনো বৈধতা ছিল না। আন্তর্জাতিক শিপিং ডেটাবেসেও বর্তমানে জাহাজটির নিবন্ধন বা রেজিস্ট্রেশন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। 

তবে জাহাজের গায়ে রাশিয়ার পতাকা এঁকে দিয়ে নিজেদের রুশ জাহাজ দাবি করায় এটিকে আটক করার আইনি প্রক্রিয়া এখন বেশ জটিল হয়ে পড়েছে। কর্মকর্তাদের ধারণা, তেল নিতে জাহাজটি আর ভেনেজুয়েলায় ফিরে যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন হয়তো জাহাজটি আটকের পরিকল্পনা বাদও দিতে পারে।

তবে হোয়াইট হাউস থেকে নির্দেশ এলে যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। কোনো জাহাজ নির্দেশ অমান্য করলে তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 'মেরিটাইম স্পেশাল রেসপন্স টিম' বা বিশেষ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

চলতি মাসে অন্য দুটি তেলের ট্যাংকার কোস্ট গার্ডের নির্দেশে থামলেও 'বেলা ১'-এর নাবিকেরা কেন থামেননি বা আত্মসমপর্ণ করেননি, তা নিয়ে এখনো ধোঁয়াশায় আছেন মার্কিন কর্মকর্তারা।

মূলত ভেনেজুয়েলার ওপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বা অবরোধের অংশ হিসেবেই জাহাজটিকে তাড়া করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ধারণা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আয়ের উৎস বা অর্থনীতির চাকা বন্ধ করে দিতে পারলেই তাঁকে ক্ষমতা থেকে সরানো সহজ হবে।

ভেনেজুয়েলার তেল খাতের ওপর চাপ বাড়াতে এবার আরও চারটি তেল কোম্পানি ও চারটি ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। গত বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

মার্কিন অর্থ দপ্তর জানায়, নিষিদ্ধ ঘোষিত ট্যাংকারগুলোর মধ্যে দুটি হংকংয়ের পতাকাবাহী। বাকি দুটির একটি গিনি ও অন্যটি পানামার পতাকাবাহী। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই জাহাজগুলো মাদুরো সরকারকে আর্থিকভাবে সহায়তা করছে।

এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'মাদুরো সরকারের ওপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রচারণা শুরু করেছেন, তা বাস্তবায়ন অব্যাহত রাখা হবে।'

ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক চাপ প্রয়োগের অংশ হিসেবেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ১১ ডিসেম্বর ভেনেজুয়েলার তেল পরিবহনে সহায়তার অভিযোগে আরও ছয়টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 

ওই সময় মাদুরোর স্ত্রীর তিন ভাতিজা এবং মাদুরো-ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Related Topics

টপ নিউজ

তেলবাহী ট্যাংকার / ভেনেজুয়েলা / যুক্তরাষ্ট্রের ধাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]