Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
গ্রেপ্তারের সময় শিশুকে জড়িয়ে ধরে বাবা ‘অচেতন’, ভাইরাল ভিডিওতে তীব্র সমালোচনায় মার্কিন অভিবাসন সংস্থা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
09 November, 2025, 11:15 am
Last modified: 09 November, 2025, 11:22 am

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প

গ্রেপ্তারের সময় শিশুকে জড়িয়ে ধরে বাবা ‘অচেতন’, ভাইরাল ভিডিওতে তীব্র সমালোচনায় মার্কিন অভিবাসন সংস্থা

বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফিচবার্গ শহরে ঘটা এই ঘটনার ভিডিওটি প্রকাশ করেছে ‘বোস্টন গ্লোব’ পত্রিকা। যদিও আইসিই'র অভিযোগ, ওই ব্যক্তি তার স্ত্রীকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে অসুস্থতার ভান করেছিলেন।
দ্য গার্ডিয়ান
09 November, 2025, 11:15 am
Last modified: 09 November, 2025, 11:22 am

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ছোট শিশুকে জড়িয়ে ধরে তার জ্ঞান হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্কের মুখে পড়েছে দেশটির আমেরিকার অভিবাসন, শুল্ক ও আইন প্রয়োগকারী সংস্থা (আইসিই)। সংস্থাটির কর্মকর্তাদের অভিযোগ, ওই ব্যক্তি তার স্ত্রীকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে অসুস্থতার ভান করেছিলেন।

বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফিচবার্গ শহরে ঘটা এই ঘটনার ভিডিওটি প্রকাশ করেছে 'বোস্টন গ্লোব' পত্রিকা।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে তুমুল হট্টগোল চলছে। চালকের আসনে থাকা এক ব্যক্তি অচেতন হয়ে পড়েছেন এবং তার পাশে থাকা এক নারী আতঙ্কিত হয়ে তাকে জাগানোর চেষ্টা করছেন। তাদের মাঝখানে একটি শিশু কাঁদছে। এসময় বাইরে থেকে লোকজনকে চিৎকার করে বলতে শোনা যায়, 'তার খিঁচুনি হচ্ছে।' 

ভিডিওতে আরও দেখা যায়, একজন কর্মকর্তা যাত্রীদের গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করছেন, আর স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জড়ো হওয়া জনতাকে বারবার ' পেছনে সরে যেতে' বলছেন। এসময় বাইরে থাকা আরেকজনকে বলতে শোনা যায়, 'ওরা তার হাত থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে।' 

আইসিই জানিয়েছে, ভিডিওটি পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরছে না। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ঘটনাস্থলে থাকা জরুরি চিকিৎসা কর্মীরা 'কোনো অসুস্থতার লক্ষণ খুঁজে পাননি' এবং ওই পরিবার চিকিৎসা নিতেও অস্বীকার করে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, 'একজন অপরাধীকে বিচার থেকে পালাতে সাহায্য করার জন্য অসুস্থতার ভান করা হচ্ছে।' 

ভিডিওতে থাকা ওই ব্যক্তি কার্লোস সেবাস্তিয়ান জাপাটা শুক্রবার 'বোস্টন গ্লোব'কে বলেন, তার স্ত্রীকে গ্রেপ্তার করা হবে—এই ভয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি বলেন, 'তারা আমার স্ত্রীকে নিয়ে যেতে চেয়েছিল, তাই আমি তাকে ছাড়ছিলাম না।' 

জাপাটার অভিযোগ, গ্রেপ্তারের চেষ্টার সময় কর্মকর্তারা তাকে ধাক্কা দেন, পাঁজরে আঘাত করেন এবং তার ঘাড়ে চাপ দেন। 'এরপরই আমি স্ত্রীকে ছেড়ে দিই,' বলেন তিনি। 'আমার খিঁচুনির মতো হয়েছিল।' 

আইসিই নিশ্চিত করেছে যে, তাদের অভিযানের মূল লক্ষ্য ছিল জাপাটার স্ত্রী জুলিয়ানা মিলেনা ওজেদা-মন্তোয়া। ইকুয়েডরের নাগরিক জুলিয়ানাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, এক সহকর্মীকে ছুরিকাঘাত এবং তার দিকে ময়লার ঝুড়ি ছুড়ে মারার অভিযোগে স্থানীয় কর্তৃপক্ষ ওজেদা-মন্তোয়ার বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার মামলা করেছিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরদার নির্বাসন অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে চলতি সপ্তাহেই লস অ্যাঞ্জেলেসে মাস্ক পরা সশস্ত্র অভিবাসন কর্মকর্তারা এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে তার এক বছর বয়সী শিশুসহ গাড়ি নিয়ে চলে যায়, যা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

Related Topics

টপ নিউজ

আইসিই / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]