Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা

আন্তর্জাতিক

সিএনএন, বিবিসি
26 April, 2025, 05:15 pm
Last modified: 26 April, 2025, 06:03 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা

ইউক্রেন সরকারের তরফ থেকে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা যায়, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি সুসজ্জিত কক্ষে ট্রাম্প ও জেলেনস্কি খুব কাছাকাছি বসে আলোচনা করছেন।
সিএনএন, বিবিসি
26 April, 2025, 05:15 pm
Last modified: 26 April, 2025, 06:03 pm

ছবি: ইউক্রেনিয়ান প্রেসিডেন্সি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিয়াং স্থানীয় সময় আজ শনিবার সকালে এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প ও জেলেনস্কি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে দেখা করেছেন।

চিয়াং বলেন, ট্রাম্প ও জেলেনস্কি 'ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।' 

তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। তবে বলেছেন, 'বৈঠক সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।' 

ইউক্রেন সরকারের তরফ থেকে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা যায়, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি সুসজ্জিত কক্ষে ট্রাম্প ও জেলেনস্কি খুব কাছাকাছি বসে আলোচনা করছেন। 

আরেকটি ছবিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হওয়ার আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে ট্রাম্প, জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে পরস্পরের সঙ্গে আলিঙ্গন ও কথা বলতে দেখা যায়। 

ছবি: ইউক্রেনিয়ান প্রেসিডেন্সি

জেলেনস্কির এক মুখপাত্র বলেন, তাদের বৈঠকটি ছিল প্রায় ১৫ মিনিটের। তারা আবারও আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সম্ভবত আগামী শনিবার তারা আবার বৈঠক করতে পারেন। এ বৈঠক আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, বৈঠকের পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ''বৈঠকটি খুবই `অর্থবহ' এবং যদি তারা যৌথভাবে সফল হন, তাহলে এটি ঐতিহাসিক হয়ে উঠতে পারে।''

তিনি আশা করেন তারা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেগুলোর ফলাফল আসবে। আর এসব বিষয়ের মধ্যে রয়েছে— মানুষের জীবন রক্ষা, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং এমন একটি শক্তিশালী ও স্থায়ী শান্তি যা ভবিষ্যতে কোনো যুদ্ধের সূচনা হতে দেবে না।

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / ডোনাল্ড ট্রাম্প / ভলোদিমির জেলেনস্কি / বৈঠক / আলোচনা / পোপ ফ্রান্সিস / অন্ত্যেষ্টিক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]