Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 January, 2025, 03:05 pm
Last modified: 27 January, 2025, 03:06 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট 

ইউন সুক ইওল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হলো।
টিবিএস ডেস্ক
27 January, 2025, 03:05 pm
Last modified: 27 January, 2025, 03:06 pm
ইউন সুক ইওল। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৩ ডিসেম্বর সামরিক আইন আরোপের মাধ্যমে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। খবর বিবিসির।

ইউনের এই অপ্রত্যাশিত সামরিক আইন প্রয়োগের প্রচেষ্টা দেশটিকে একটি নজিরবিহীন রাজনৈতিক সংকটে ফেলেছে। তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হলো।

এর আগে, সিউলের একটি আদালত শনিবার তার আটকাদেশ বাড়ানোর আবেদন নাকচ করার পর তিনি অভিযুক্ত হবেন নাকি মুক্তি পাবেন, তা নিয়ে সোমবারের আগে প্রসিকিউটরদের সিদ্ধান্ত নিতে হয়।

দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র হান মিন-সু এক প্রেস কনফারেন্সে বলেন, "বিদ্রোহের নেতা এখন শাস্তি ভোগের জন্য প্রস্তুত।"

ইউনের আইনজীবী দল অভিযোগের সমালোচনা করেছে এবং তদন্তে যে "বেআইন আচরণ" করা হয়েছে, তা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আইনজীবীরা বলেছেন, "প্রসিকিউশন একটি গুরুতর ভুল করেছে। নিজের অবস্থানকে সিআইও-র (কেন্দ্রীয় তদন্ত অফিস) অভিযুক্ত করার হাতিয়ার এবং রাজনৈতিক স্বার্থের একটি যন্ত্রে পরিণত করেছে।"

দক্ষিণ কোরিয়ায় বিদ্রোহের শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। তবে ইউনকে সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কারণ দেশটি কয়েক দশক ধরে মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

ইউনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অপসারিত করা হবে কি না অথবা তাকে পুনরায় তার পদে আসীন করা হবে কি না, তা নিয়ে সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নিতে শুরু করেছে।

এদিকে, সামরিক আইন ঘোষণা নিয়ে চলমান তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউন সুক ইওল।

ইউন তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের সঙ্গে বিচারের মুখোমুখি হবেন। তাদের বিরুদ্ধে ক্ষমতা দখলের চেষ্টায় সাহায্য করার অভিযোগ রয়েছে।

গত ৩ ডিসেম্বর এক টেলিভিশন ঘোষণায় উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল "রাষ্ট্রবিরোধী" শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য মার্শাল ল অথবা সামরিক আইন জারি করেন ইউন।

তারপরেই সামরিক বাহিনী সব সংসদীয় কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় এবং গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়ং জনগণকে ন্যাশনাল এসেম্বলিতে প্রতিবাদ করার আহ্বান জানান এবং তার সহকর্মী আইনপ্রণেতাদের ঐ আদেশ প্রত্যাহারের জন্য তৎক্ষণাৎ ভোট দিতে বলেন।

ইউনের ঘোষণার দুই ঘণ্টার মধ্যে তার দলের সদস্যসহ মোট ১৯০ জন সংসদ সদস্য জরুরি অধিবেশনে মিলিত হয়ে সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাব পাস করেন।

সৈন্যরা পার্লামেন্টে ঢুকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে হাজার হাজার সাধারণ মানুষ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

১৪ ডিসেম্বর ইউনকে অভিশংসন করা হয় এবং তার দায়িত্ব স্থগিত করা হয়। এটি দীর্ঘ সময়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে।

তার কট্টর সমর্থকরা তার পক্ষে সমবেত হয়েছে। শুক্রবার হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে জড়ো হয়ে তার মুক্তি ও পুনর্বাসনের দাবি জানায়।

যদি ইউন অফিস থেকে অপসারিত হন, তাহলে ৬০ দিনের মধ্যে একটি প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।

এদিকে প্রসিকিউটর অফিসের সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও, তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Related Topics

টপ নিউজ

ইউন সুক ইওল / বিদ্রোহ / অভিযোগ / দক্ষিণ কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]