Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

আন্তর্জাতিক

সিএনএন
26 June, 2026, 08:25 pm
Last modified: 26 June, 2026, 08:30 pm

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে।
সিএনএন
26 June, 2026, 08:25 pm
Last modified: 26 June, 2026, 08:30 pm
ছবি: রয়টার্স

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহেরে কারণে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস, চীনের মিডিয়া এবং জাপানের মিৎসুবিশি ইলেকট্রিকের মতো এশিয়ার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার বা এসি) নির্মাতা কোম্পানিগুলোর বিক্রি ব্যাপক বেড়েছে।  

বহুদিন ধরেই এশিয়ার বড় শহরগুলোর দালানকোঠা, গণপরিবহন ও ঘরবাড়িতে এসি সাধারণ বিষয়। কিন্তু ইউরোপে এটি এখনো তেমন প্রচলিত নয়। ফলে তীব্র গরমে মানুষ হিমশিম খাচ্ছে, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ রাখতে হচ্ছে স্কুল। সব মিলিয়ে ইউরোপজুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখন ব্যাহত হচ্ছে।

প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ইউরোপজুড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো পোর্টেবল এবং স্থায়ী দুই ধরনের এসিই কিনছে। এদিকে, কয়েকটি দেশ সতর্ক করেছে, এই তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে।

স্যামসাং ইলেকট্রনিকস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, জুনের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই গরমের এই সময়টাতে এসির চাহিদা ঊর্ধ্বমুখী থাকতে পারে। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, ইতালি, স্পেন ও ফ্রান্সসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে চলতি বছরের প্রথমার্ধে বিক্রি দ্বিগুণ বেড়েছে।

এলজি ইলেকট্রনিকস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তাদের একটি কারখানার এসি উৎপাদন লাইন এপ্রিল থেকেই পূর্ণ সক্ষমতায় চলছে। কারণ, কোরিয়া ও আন্তর্জাতিক বাজারে গ্রীষ্মকালীন চাহিদার জন্য আগেভাগেই উৎপাদন বাড়ানো হয়েছে।

একই চিত্র দেখা গেছে চীনের মিডিয়ার ক্ষেত্রেও। প্রতিষ্ঠানটির পোর্টাস্প্লিট এসির চাহিদা এই সময়ে ব্যাপক বেড়েছে। 

মিডিয়া জানিয়েছে, মে মাসের শেষ দুই সপ্তাহের তাপপ্রবাহের কারণে তাদের বিক্রি উল্লেখজনক বেড়েছে। বিশেষ করে পোর্টাস্প্লিট এসির চাহিদা এত বেশি ছিল যে, কোথাও কোথাও সবকয়টি এসি পুরোপুরি শেষ হয়ে যায়।

মিডিয়ার তথ্য অনুযায়ী, জার্মানির ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে মে মাসে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। একই সময়ে স্পেন ও ফ্রান্সে পণ্য সরবরাহ বেড়েছে ১০৮ শতাংশ।

জাপানের মিৎসুবিশি ইলেকট্রিকও জানিয়েছে, ইউরোপে তাদের এসির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

তাপমাত্রা বাড়তে থাকায় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এয়ার কন্ডিশনার উৎপাদনকারী দেশগুলো নিশ্চিতভাবেই এর সুফল পাচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই প্রচণ্ড গরম সহ্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

কর্মীদের সুরক্ষায় অনেক প্রতিষ্ঠানও নানা পদক্ষেপ নিয়েছে। যেমন, ডেলিভারি কর্মীদের জন্য 'কুল বক্স' সরবরাহ করা হচ্ছে, যাতে পুনর্ব্যবহারযোগ্য শীতল তোয়ালে, পানি দিয়ে সক্রিয় করা যায় এমন কবজির কুলার এবং অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষার জন্য বিশেষ নেক গার্ড রাখা হচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে।

Related Topics

টপ নিউজ

এসি / এশিয়া / ইউরোপ / তাপপ্রবাহ / বিক্রি / স্যামসাং / দক্ষিণ কোরিয়া / ফ্রান্স / জাপান / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]