Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
টুইটারে নতুন নিয়ম চালু, ‘ব্লু টিকের’ জন্য মাসে দিতে হবে ৮ ডলার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2022, 10:30 am
Last modified: 06 November, 2022, 10:52 am

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

টুইটারে নতুন নিয়ম চালু, ‘ব্লু টিকের’ জন্য মাসে দিতে হবে ৮ ডলার

আইফোনে টুইটারের নতুন এই আপডেট বা ‘টুইটার ব্লু’ আপাতত চালু হয়েছে কয়েকটি দেশে। মাসখানেকেরও কম সময়ের মধ্যে ভারতে নতুন এই নিয়ম চালু হবে বলে জানিয়েছেন মাস্ক নিজেই।
টিবিএস ডেস্ক
06 November, 2022, 10:30 am
Last modified: 06 November, 2022, 10:52 am
ছবি/রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভেরিফাইড প্রোফাইল বা নামের পাশে 'ব্লুক টিক'-এর জন্য পেইড সাবস্ক্রিপশন চালু হয়েছে। এখন থেকে ব্লু টিক পেতে হলে আইফোন ব্যবহারকারীদের মাসে প্রায় ৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮০৫ টাকা) করে দিতে হবে টুইটারকে। খবর রয়টার্সের।

টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর চমক দিয়ে যাচ্ছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। কখনও কর্মী ছাঁটাই করছেন, আবার কখনও ব্যবহারকারী এবং কর্মীদের জন্য তৈরি করছেন নতুন নিয়ম। এরই অংশ হিসেবে শনিবার (৫ নভেম্বর) অ্যাপল অ্যাপ স্টোরে টুইটারের নতুন আপডেট ছাড়া হয়েছে। এর ফলে সামাজিক যোগযোগমাধ্যমটিতে এখন থেকে ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের মাসিক প্রায় ৮ ডলার করে পরিশোধ করতে হবে। টুইটার অধিগ্রহণের পরপরই অবশ্য এই ঘোষণা দিয়েছিলেন মাস্ক। প্রথমে মাসিক ২০ ডলার চার্জের ঘোষণা দিলেও পরে সমালোচনার মুখে তা কমিয়ে ৮ ডলারে নামিয়ে আনেন।

তবে আইফোনে টুইটারের নতুন এই আপডেট বা 'টুইটার ব্লু' আপাতত কয়েকটি দেশে চালু হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের আইফোন ব্যবহারকারীদের টুইটারে ব্লু টিকের জন্য এই বাড়তি টাকা দিতে হবে। পরবর্তীতে আপডেটের পরিধি অন্যান্য দেশেও বাড়ানো হবে বলে জানা গেছে।

এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক জানান, মাসখানেকেরও কম সময়ের মধ্যে ভারতে টুইটার ব্লু চালু হতে পারে। 

নতুন নিয়মের অধীনে, টুইটারে ব্লু টিক পেতে হলে প্রতিমাসে ৭.৯৯ ডলার খরচ করতে হবে। যাদের প্রোফাইল আগে থেকেই ভেরিফাইড বা ব্লু টিক রয়েছে, তাদেরকেও টাকা দিয়ে নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে। ৯০ দিনের মধ্যে তা না করলে ব্লু টিক হারাতে পারেন ব্যবহারকারীরা। 

টুইটারের নতুন পেইড সাবস্ক্রিপশনে থাকছে বেশকিছু আকর্ষণীয় সুবিধা। এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, "আমরা টুইটার ব্লু-তে নতুন এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধা নিয়ে এসেছি; আজ থেকেই তা শুরু হচ্ছে। মাসে ৭.৯৯ ডলারের বিনিময়ে টুইটার ব্লু সাবস্ক্রাইব করলে আপনার অ্যাকাউন্টটিও যেকোনো জনপ্রিয় তারকা বা সংস্থার মতোই নীল রঙের চিহ্নটি পাবে।"

টুইটার জানিয়েছে, টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে আগের মতো অতো বেশি বিজ্ঞাপন বা কোনো অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখতে পাবেন না ব্যবহারকারীরা। সেইসঙ্গে, লম্বা ভিডিও পোস্ট করতে পারবেন তারা।

উল্লেখ্য, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ভেরিফাইড প্রোফাইল বা ব্লু টিক পরিষেবা বিনামূল্যে উপভোগ করতেন ব্যবহারকারীরা। 
 
Related Topics

টপ নিউজ

টুইটার / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]