Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ডিআরইউ গোলটেবিল বৈঠককাণ্ড: সাবেক সচিবসহ ৪ আসামির জামিন আবেদন খারিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2025, 05:55 pm
Last modified: 14 September, 2025, 06:00 pm

Related News

  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

ডিআরইউ গোলটেবিল বৈঠককাণ্ড: সাবেক সচিবসহ ৪ আসামির জামিন আবেদন খারিজ

গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি অনুষ্ঠানে থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
14 September, 2025, 05:55 pm
Last modified: 14 September, 2025, 06:00 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন- মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন ও শফিকুল ইসলাম দেলোয়ার।

এদিন শহীদ খানের আইনজীবী কামরুল হোসেনসহ চার আসামির আইনজীবীরা পৃথকভাবে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনে আদালত আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি অনুষ্ঠানে থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধে গত ৫ আগস্ট 'মঞ্চ ৭১' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির লক্ষ্য ছিল জাতির অর্জনকে মুছে ফেলার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। এরই অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় এবং সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান শুরু হয়।

অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে তারা দরজা বন্ধ করে দেন এবং কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করেন। গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। পরে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
 
Related Topics

টপ নিউজ

সাবেক সচিব / জামিন নামঞ্জুর / লতিফ সিদ্দিক / আদালত / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]