Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ‘গ্রেপ্তার এড়াতে’ আত্মগোপনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
05 May, 2025, 08:45 am
Last modified: 05 May, 2025, 08:47 am

Related News

  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ‘গ্রেপ্তার এড়াতে’ আত্মগোপনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা

কাজী মনিরুজ্জামান মনির
05 May, 2025, 08:45 am
Last modified: 05 May, 2025, 08:47 am
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় হত্যাকাণ্ডের চিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

এক সপ্তাহেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলার আসামি শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান।

মাসুদুর গত ২৪ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন বলে জানিয়েছেন পালং থানায় তার সহকর্মীরা।

তবে ধারণা করা হচ্ছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে মাসুদুর আত্মগোপনে চলে গেছেন।

গত বছরের ৫ আগস্ট রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ায় ছয় যুবককে হত্যা এবং পুলিশ ভ্যানে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি ছিলেন মাসুদুর। ২৯ এপ্রিল এই মামলা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকার দুই নম্বরে ছিল। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল ওই দিন। তবে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাম্মদ নজরুল ইসলাম দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, পরিদর্শক মাসুদুর ১০ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। 

'তবে তিনি কোথায় আছেন, তা আমার জানা নেই। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন আকারে জানানো হয়েছে,' বলেন তিনি।

রোববার পালং মডেল থানায় গিয়ে এই প্রতিবেদক মাসুদুর রহমানের ব্যবহৃত কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। তার ব্যক্তিগত ও সরকারি ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। 

মামলার নথি অনুযায়ী, আশুলিয়ার হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মাসুদুর রহমানকেও আসামি করা হয়েছে। 

মাসুদুর তখন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এরপর তাকে শরীয়তপুর জেলা পুলিশে বদলি করা হয়। তিনি গত বছরের ১৫ সেপ্টেম্বর জেলা পুলিশে যোগদান করেন। 

মাসুদুরের অনুপস্থিতির কথা স্বীকার করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, চলে যাওয়ার সময় মাসুদার তার মায়ের অসুস্থতার কথা বলেছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানো / জুলাই অভ্যুত্থান / মামলা / হত্যা মামলা / আত্মগোপন / গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অপপ্রচার’: আনিস আলমগীর, সোমা ইসলাম, পিয়া জান্নাতুলসহ ৬ জনের বিরুদ্ধে জিডি
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]