জুলাইয়ে বন্যা নিয়ে কী বার্তা আবহাওয়া অফিসের?
চলতি জুলাই মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তিন অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি লঘুচাপ। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
