প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় জুবাইদা রহমান
দেশের প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু করা প্রয়োজন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ১ জুলাই রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত 'জাতীয় কনফারেন্স' নামক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
