কাতার বৈঠকে কতটা এগোবে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?
কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা নিয়ে বৈঠক হয়েছে। কাতার জানিয়েছে, আলোচনা এগিয়ে নিতে তারা মধ্যস্থতা চালিয়ে যাবে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, ১৪ দফা সমঝোতার গুরুত্বপূর্ণ শর্ত—বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ, ইরানের তেল রপ্তানি নিশ্চিত করা এবং অবরুদ্ধ সম্পদ ছাড় না হওয়া পর্যন্ত তারা আলোচনার পরবর্তী ধাপে যাবে না। পাশাপাশি লেবাননে নতুন সংঘাত ঠেকাতে একটি যৌথ 'ডি-কনফ্লিকশন সেল' গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
