ডোনাল্ড ট্রাম্পের হাতেই কি মার্কিন সাম্রাজ্যের পতন শুরু?
মানুন আর না মানুন; এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। ব্রিটেন-জার্মানি-রাশিয়া হয়ে বিশ্ব ক্ষমতার চাবি এখন যুক্তরাষ্ট্রের হাতে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরপরই বিশ্ব ক্ষমতার সিংহাসন বুঝে নেয় ওয়াশিংটন। সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তির জোরে আধিপত্য প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে। কিন্তু স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সেই সাম্রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের তিলে তিলে গড়া আন্তর্জাতিক ব্যবস্থাকে এখন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সাম্রাজ্যের কবর খুঁড়ছেন তিনি।
