পাকিস্তান-আফগানিস্তান কি তবে পুরোদস্তুর যুদ্ধের পথে?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এবার রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী সংঘর্ষে। ২৮ জুন আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে বিমান ও স্থল হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু এই হামলার প্রকৃত চিত্র নিয়ে দুই দেশের পক্ষ থেকে এসেছে সম্পূর্ণ ভিন্ন ও পরস্পরবিরোধী দাবি।
