কানাডার অর্থনীতি ঠিক কতটা সংকটে?
কানাডার অর্থনীতি ঠিক কতটা সংকটে রয়েছে? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের ভাবিয়ে তুলছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি অবশ্য আশাবাদী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং এটিকে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলার। দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ টানতে গত এক বছরে তিনি বেশ কয়েক সপ্তাহ বিদেশে সফরও করেছেন। কিন্তু মাঠপর্যায়ের চিত্রটা একটু ভিন্ন। নির্দিষ্ট কিছু শিল্পের ওপর মার্কিন শুল্ক আরোপ থেকে শুরু করে তরুণ কানাডিয়ানদের চাকরি খোঁজা বা বাড়ি কেনার সংগ্রাম- সব মিলিয়ে দেশটির অর্থনীতি যে বর্তমানে ধুঁকছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
