শান্তি চুক্তি নিয়ে ইরানের রাজনৈতিক দলগুলোর অবস্থান কেমন?
কাগজে-কলমে ওয়াশিংটন আর তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি সই হলেও, ইরানের ভেতরে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক লড়াই। এই লড়াইয়ের একদিকে আছেন শান্তি চুক্তির পক্ষের মধ্যপন্থী প্রেসিডেন্ট, আর অন্যদিকে চুক্তির বিরোধিতা করা ক্ষমতাশালী কট্টরপন্থীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সর্বোচ্চ নেতা আলী খামেনির কট্টর সমর্থকরা খোদ প্রেসিডেন্টকেই 'গলা কাটার' হুমকি দিয়ে বসেছেন।
