দিনাজপুরে বেদানা লিচুর বাজার ৭শ কোটি টাকার
স্বাদ, সুবাস আর টকটকে লাল রঙের দিনাজপুরের লিচুর কদর দেশজুড়ে। বিশেষ করে জিআই স্বীকৃতি পাওয়া 'বেদেনা' জাতের লিচুর চাহিদা এবারও তুঙ্গে। ফলন কিছুটা কম হলেও জেলায় প্রায় ৭০০ কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের।
