কেন সুদহার কমাল না ফেডারেল রিজার্ভ?
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ' (ফেড)-এর শীর্ষ পদে বসার পর নিজের প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিলেন নতুন প্রধান কেভিন ওয়ার্শ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপ সত্ত্বেও, মার্কিন সুদের হার ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেড।
