ট্রাম্প ও নেতানিয়াহুর ‘চূড়ান্ত জয়’ এখন দুঃস্বপ্ন কেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- দুই নেতাই মনে করেছিলেন, ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় পুরো মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবে। অঞ্চলটির রূপ বদল সত্যিই হচ্ছে। তবে তারা যেভাবে ভেবেছিলেন, ঠিক সেভাবে নয়। ইসলামিক রিপাবলিক অব ইরানকে তো পরাজিত করা যায়নি; বরং মধ্যপ্রাচ্য এখন দীর্ঘস্থায়ী এবং ক্ষয়কারী স্থায়ী সংকটের মুখে। যা যেকোনো সময় রূপ নিতে পারে পুরোদস্তুর এক আঞ্চলিক যুদ্ধে।
