জার্মানি কেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন হারাল?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেদেরকে অলিখিত স্থায়ী সদস্যই বানিয়ে ফেলেছিল জার্মানি। ১০টি অস্থায়ী আসনের একটি নিয়মিতই পেয়ে এসেছে বার্লিন। কিন্তু এবার সেই প্রথা ভেঙে গেছে। পশ্চিম ইউরোপ ও অন্যান্যদের জন্য বরাদ্দকৃত দুটি আসনের একটিও জার্মানিকে জিততে দেয়নি অস্ট্রিয়া ও পর্তুগাল। গত কয়েক দশক পর এমন ঘটনায় এখন তোলপাড় চলছে জার্মানিতে। চলছে হারের ময়নাতদন্ত। যেখানে ঘুরে ফিরে অভিযোগের আঙুল ইসরায়েলের দিকে। জার্মানির জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন হারানোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কী? চলুন জেনে আসা যাক।
