কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এখন কী করবে পাকিস্তান?
ইরান যুদ্ধ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পাকিস্তানকে। যুদ্ধের অংশ না হয়েও বড় মূল্য চোকাতে হচ্ছে ইসলামাবাদকে। জ্বালানি আমদানি নির্ভর পাকিস্তান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পেট্রোলিয়াম মজুদের গুরুত্ব। ইরান যুদ্ধ থেকে পাওয়া এ শিক্ষাই এবার কাজে লাগাতে চান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
