কেন পদত্যাগের দাবি উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের?
ব্রিটিশ সংবাদমাধ্যম 'ডেইলি মেইল' এক প্রতিবেদনে দাবি করেছে, পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির চরম ভরাডুবি এবং দলের অভ্যন্তরে বাঁধভাঙা অসন্তোষের মুখে অবশেষে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে তড়িঘড়ি করে নয়, বরং সুনির্দিষ্ট সময়সূচি মেনে মর্যাদার সঙ্গে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান বলে ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে।
