হরমুজ এড়িয়ে তেল রপ্তানিতে কী কৌশল আমিরাতের?
চলমান আঞ্চলিক যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেই বড় এক চাল দিল সংযুক্ত আরব আমিরাত। ২০২৭ সালের মধ্যে নতুন একটি পাইপলাইন চালুর মাধ্যমে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ এড়িয়ে নিজেদের তেল রপ্তানি সক্ষমতা দ্বিগুণ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটি।
