যে কারণে ভাইরাল নরসিংদীর সোনালী টাওয়ার
ইট-পাথরের দেয়াল কি কেবলই বসবাসের ঠিকানা? কখনো কখনো তা হয়ে ওঠে আবেগ কিংবা হার না মানা ভালোবাসার প্রতীক। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে রেললাইনের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেমনই এক অনন্য স্থাপত্য— 'সোনালী টাওয়ার'। মাত্র ৫ থেকে ৮ ফুট প্রস্থের এক চিলতে জমিতে গড়ে তোলা বাড়িটি এখন শুধু একটি ভবন নয়; বরং বাবার প্রতি সন্তানের গভীর শ্রদ্ধার নিদর্শন।
