দিপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। ১৪ মে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনিকেও হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছে। ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
