হঠাৎ কেন আরব আমিরাতের তেল স্থাপনায় ইরানের হামলা?
৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর ৪ মে ইরানের বিরুদ্ধে প্রথম কোন হামলার অভিযোগ এনেছে সংযুক্ত আরব আমিরাতের। আমিরাত সরকারের দাবি, ইরান একঝাঁক ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২টি ব্যালিস্টিক মিসাইলসহ বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও, তেল শোধনাগারে আঘাত হানা এড়ানো যায়নি। এই হামলায় আহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক। ভারত সরকার একে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে।
