TBS ৮টার সংবাদ, ২৭ এপ্রিল ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর; জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি; বিএনপির জীবা আমিনের প্রার্থিতা বহাল; রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু কাল; পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় আরাগচি।
