ইসিতে শুনানি শেষে কী সিদ্ধান্ত নিলেন মনিরা শারমিন?
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার কথা জানিয়েছেন মনিরা শারমিন। ২৭ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার আপিল শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান মনিরা শারমিন।
